জিপিএ-৫ পাওয়া স্কাউট শিক্ষার্থীদের জন্য ৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ PM
বক্তব্য রাখছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

বক্তব্য রাখছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন © টিডিসি ফটো

এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া মেধাবী স্কাউট শিক্ষার্থীদের জন্য শিক্ষা বাজেট থেকে ৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী স্কাউটদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘মেধাবী শিক্ষার্থীদের দেখলে ভালো লাগে। যারা ভালো ফল করতে পারেনি, তাদের নিয়েও আমাদের কাজ করতে হবে।’ আগামী শনিবার কচুয়ার যারা পরীক্ষায় ফেল করেছে, তাদের নিয়ে তিনি বসবেন বলেও জানান।

স্কাউটিংয়ের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, স্কাউট থেকে শিক্ষার্থীরা জনসেবা, নেতৃত্ব, জনগণকে ভালোবাসা এবং দেশের জন্য নিজেকে উৎসর্গ করার শিক্ষা পায়। এ ধরনের কর্মসূচির মাধ্যমে ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি হয়।

তিনি বলেন, আজ যারা সচিব হিসেবে রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, তারাও একসময় শিক্ষার্থী ছিলেন। নিজেদের মেধা ও যোগ্যতা কাজে লাগিয়ে তারা দেশসেবায় নিয়োজিত হয়েছেন। আজকের শিক্ষার্থীরাও একদিন রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ জায়গায় আসবে এমন প্রত্যাশা করেন তিনি।

স্কাউটের জন্য বাজেট বাড়ানোর উদ্যোগের কথা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘এইমাত্র আমাকে স্লিপ দেওয়া হলো যে, স্কাউটের জন্য বাজেট বাড়ানোর জন্য ৫ কোটি টাকা দেওয়া হবে।’ দেশের শিক্ষা ব্যবস্থায় খেলাধুলা ও নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, মাদকাসক্তি ও নৈতিকতা বিবর্জিত পরিবেশ থেকে সমাজকে ফিরিয়ে আনতে হবে। এ জন্য প্রাথমিক স্তর থেকেই খেলাধুলার ব্যবস্থা করা হয়েছে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ফুটবল প্রতিযোগিতায় উৎসাহিত করছেন। প্রাথমিক শিক্ষার্থীদের জন্য ড্রেস ও মিড-ডে মিলের ব্যবস্থা করা হচ্ছে। কারিকুলামে চতুর্থ শ্রেণি থেকে স্পোর্টস কালচার, ‘লার্নিং হ্যাপিনেস’ এবং কারিগরি শিক্ষাকে যুক্ত করা হচ্ছে। স্কাউটের জন্য পৃথক স্কিম নেওয়া হয়েছে এবং বিএনসিসির জন্যও উদ্যোগ নেওয়া হচ্ছে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘নৈতিকতা ও আদর্শ থেকে বিচ্যুত হওয়া যাবে না। লেখাপড়া করতে হবে। অভিভাবকদের সম্মান করতে হবে, শিক্ষকদের সম্মান করতে হবে।’ তিনি আরও বলেন, জাতি গঠন করতে হলে শৃঙ্খলার মধ্যে আসতে হবে এবং আদর্শকে সমুন্নত রাখতে হবে। আগামী বাংলাদেশ আজকের শিক্ষার্থীদের হাতেই গড়ে উঠবে।

উপস্থিত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, যারা ভালো ফল করেছে তাদের পুরস্কৃত ও সম্মানিত করা হবে। আগামী প্রজন্মকে যোগ্য ও মানবিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের আয়োজন আরও বেশি হওয়া প্রয়োজন।

আরও পড়ুন: পে স্কেলের গেজেট কবে, যা বলছেন মন্ত্রিপরিষদ সচিব

বাংলাদেশ স্কাউটস এর স্পেশাল ইভেন্টস বিভাগের উদ্যোগে প্রতিবছর মেধাবী স্কাউট ও রোভার স্কাউটদের (যেসব স্কাউট এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পান) সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে মেধাবী ছাত্র-ছাত্রীদের একটি মেডেল, অভিনন্দন পত্র, নির্ধারিত যাতায়াত ভাড়া, প্রত্যেককে ২ হাজার টাকা (অনলাইনে) প্রদান করা হয়েছে। 

এরই ধারাবাহিকতায় বুধবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৫৮০ জন মেধাবী স্কাউট ও রোভার স্কাউটকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন, বাংলাদেশ স্কাউটস সভাপতি ও মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ও ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটসের উপ প্রধান জাতীয় কমিশনার মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

যে পাঁচ কারণে মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি হলো ট্রাম্পের
  • ০৫ নভেম্বর ২০২৬
এইচএসসির ফলাফলে ধস, শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে মাইকিং
  • ০৫ নভেম্বর ২০২৬
দুই যুগেও মেলেনি এমপিও, ঋণের চাপে সর্বস্বান্ত হয়ে প্রাণ গেল…
  • ০৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত
  • ০৪ নভেম্বর ২০২৬
হামের টিকা নিয়ে তদন্ত করছে সরকার
  • ০৪ নভেম্বর ২০২৬
জায়গা দখল করে ছাত্রদল নেতার অবৈধ দোকান, নিউজ করায় সাংবাদিকে…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950