বেসরকারি শিক্ষক নিয়োগ নিয়ে আজ সভায় বসছে শিক্ষা মন্ত্রণালয়-এনটিআরসিএ

০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ AM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের অনুসরণীয় পদ্ধতি পরিপত্র আকারে জারির লক্ষে সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এনটিআরসিএর সঙ্গে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

রবিবার (৩০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব শিরিন আক্তার স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, এমপিওভুক্ত পদে শিক্ষক নিয়োগ সুপারিশের ক্ষেত্রে সংশোধিত অনুসরণীয় পদ্ধতি পরিপত্র আকারে জারির লক্ষ্যে আগামী ১ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১ টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে একটি সভা অনুষ্ঠিত হবে। 

আরও পড়ুন: এমপিওভুক্ত শিক্ষকরাও পে স্কেলের আওতায় আসছেন

এতে সভাপতিত্ব করবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক। নাম অপ্রকাশিত রাখার শর্তে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শিক্ষক নিয়োগে অনুসরণীয় পদ্ধতি পরিপত্র আকারে জারি ছাড়াও শিক্ষক নিয়োগের সিলেবাস চূড়ান্তকরণের বিষয়েও সভায় সিদ্ধান্ত নেওয়া হতে পারে।’

আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬