১২ পদে ১৬ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগে আবেদন চলছে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে © টিডিসি সম্পাদিত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নওগাঁ বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটি বিভিন্ন বিভাগ ও দপ্তরে ৪ থেকে ২০তম গ্রেডে ১২ পদে ১৬ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ৩০ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৩১ আগস্ট শুরু হয়েছে—চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ফরম পূরণের পর সংশ্লিষ্ট ঠিকানায় সরাসরি-ডাক-কুরিয়ারযোগে পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: নওগাঁ বিশ্ববিদ্যালয়;
পদের নাম: ১২টি ভিন্ন পদ (এখানে ক্লিক করে দেখুন);
পদসংখ্যা: ১৬টি;
চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: সরকারি বিধি মোতাবেক প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
কর্মস্থল: নওগাঁ;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে শিক্ষক পদের এবং এখানে ক্লিক করে কর্মকর্তা-কর্মচারী পদের আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন। সংগৃহীত ফরম পূরণের পর দরকারি কাগজপত্রসহ সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন। আবেদনপত্র সরাসরি/ডাক/কুরিয়ারযোগে পাঠাতে হবে। আবেদনপত্রের খামের ওপর পদের নাম ও খামের বাঁ পাশে নিজের নাম ও ঠিকানা স্পষ্ট করে লিখতে হবে;
আবেদন ফি—
রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), নওগাঁ বিশ্ববিদ্যালয় এর অনুকূলে জনতা ব্যাংক পিএলসির যেকোনো শাখায় ১ থেকে ৭ নম্বর পদের জন্য ৬০০ টাকা এবং ৮ থেকে ১২ নম্বর পদের জন্য ৫০০ টাকার ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডার করতে হবে। আবেদনপত্রের সঙ্গে টাকা জমার রশিদ অবশ্যই পাঠাতে হবে;
আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—
রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), নওগাঁ বিশ্ববিদ্যালয়, বাইপাস সড়ক, বরুনকান্দি মোড়, নওগাঁ-৬৫০০ বরাবর আবেদনপত্র পাঠাতে হবে;
আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬ (অফিস চলাকালীন);
আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: নওগাঁ বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট