শিক্ষকদের বদলির জন্য চার দিনে যত আবেদন পড়ল

২৫ আগস্ট ২০২৬, ০৮:৪৬ AM , আপডেট: ২৫ আগস্ট ২০২৬, ১১:১১ AM
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদন চলছে। ইতোমধ্যে ৯ হাজারের বেশি বদলিপ্রত্যাশী শিক্ষক আবেদন করেছেন। আগামী ২৭ আগস্ট সময়সীমা শেষ হবে। মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা বলেন, ‘মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ৯ হাজার ৮৫৮ জন বদলির জন্য আবেদন করেছেন। আবেদনের সংখ্যা আরও বাড়বে।’

এদিকে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের ক্ষেত্রে নানা জটিলতা দেখা দিয়েছে। এ জটিলতা নিরসনে আগামী বৃহস্পতিবার (২৭ আগস্ট) সভায় বসতে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং সফটওয়্যার নির্মাণের ভেন্ডর প্রতিষ্ঠান।

সোমবার মাউশির একটি সূত্র জানিয়েছে, বদলি আবেদন করতে না পারা অসংখ্য শিক্ষক মাউশিতে ভিড় করছেন। তাদের সবাই প্রায় একই ধরনের সমস্যার কথা জানাচ্ছেন। পাশাপাশি এ বিষয়ে তাদের ভুল নেই বলে দাবি করছেন। বিষয়গুলো টেলিটককে অবহিত করার পর তারা ভেন্ডর প্রতিষ্ঠানের এক কর্মকর্তার সাথে বৈঠকের ব্যবস্থা করেছেন।

আরও খবর: প্রেস মালিকদের পকেটে যাচ্ছে সরকারের ৩৬০ কোটি টাকা

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ভেন্ডর প্রতিষ্ঠানের আসিফ নামে এক ব্যক্তি আগামী বৃহস্পতিবার মাউশিতে আসবেন। তার সাথে সকাল ১১টায় আলোচনা শুরু হবে। সভায় শিক্ষকদের সমস্যাগুলো তুলে ধরা হবে। এরপর বিষয়গুলো সমাধান যোগ্য হলে ভেন্ডর প্রতিষ্ঠান সেটি করে দেবে।’

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক নিয়োগ দেবে সাব-ব্রাঞ্চ ইনচার্জ, …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ প্রাথমিকভাবে চূড়ান্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলের নবীনবরণ থাকায় জবির ফিন্যান্স বিভাগের সেমিস্টার ফা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চাকসুর উদ্যোগে চবিতে চালু হলো ‘শাটল ট্রাকার’ অ্যাপ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইরান যুদ্ধে ৫০টিরও বেশি মূল্যবান ‍যুদ্ধবিমান ও ড্রোন হারিয়ে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ওবায়দুল কাদের-নাছিম-আরাফাতসহ ৫ নেতার সম্পত্তি বাজেয়াপ্তের আ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9