শিক্ষকদের বদলি আবেদন দুইদিনে ৭ হাজার ছাড়াল

২৩ আগস্ট ২০২৬, ০৮:৫৯ PM
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর © সংগৃহীত

এমপিওভুক্ত স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদন চলছে। ইতোমধ্যে ৭ হাজারের বেশি আবেদন পড়েছে। আগামী ২৭ আগস্ট আবেদনের সময়সীমা শেষ হবে।

রবিবার (২৩ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এদিকে এমপিওভুক্ত শিক্ষকদের বদলিতে নানা জটিলতা দেখা দিয়েছে। বিষয়গুলো সমাধানে সকাল থেকে বিকেল পর্যন্ত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কর্মকর্তাদের কাছে ধরণা দিচ্ছেন শিক্ষকরা। এসব জটিলতা সমাধানের দাবি জানানো হলেও কর্ণপাত করছে না সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান। ফলে বিপাকে পড়েছেন আবেদনের সুযোগ না পাওয়া শত শত শিক্ষক।

যদিও মাউশির দাবি, শিক্ষকদের বদলি আবেদনের ক্ষেত্রে ছোট ছোট অনেক সমস্যা দেখা দিয়েছে। বিষয়গুলো সমাধানের জন্য তাৎক্ষণিক টেলিটককে অবহিত করা হচ্ছে। তবে বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখছে না টেলিটক। এজন্য মাউশি মহাপরিচালক অধ্যাপক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলের মাধ্যমে টেলিটকের সঙ্গে সভায় বসার পরিকল্পনা করা হচ্ছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শিক্ষকদের বদলির একাধিক সমস্যা টেলিটককে অবহিত করা হয়েছে। তারা জানিয়েছে, যে সমস্যগুলো সফটওয়্যারের কারণে হয়েছে সেগুলো তারা সমাধান করবেন। তবে যে সমস্যাগুলো প্রতিষ্ঠান প্রধান বা শিক্ষকদের কারণে হয়েছে সেগুলো টেলিটক সমাধানে উদ্যোগ নেবে না।'

২০২৫-তে সময় লেগেছিল সাড়ে ৩ মাস, এবার কতদিন, বেতন কার কত বাড়…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
খসড়া পায়নি আইন মন্ত্রণালয়, ঘোষণার পরও পে স্কেলের প্রজ্ঞাপন…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে কোটি টাকার আমড়া উৎপাদন, ভাসমান হাটে জমজমাট বেচাকে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
‘৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষাপ্রতিষ্ঠান হ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে ২৩ পদে চাকরি, আবেদন ১১ অক্টো…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পাঁচ বছরে এক কোটি চাকরি দেওয়া হবে: বিমানমন্ত্রী
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9