২৪ ঘণ্টায় শিক্ষকদের বদলির জন্য যত আবেদন পড়ল

২২ আগস্ট ২০২৬, ০১:৩০ PM
মাউশির লোগো

মাউশির লোগো © টিডিসি সম্পাদিত

বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকদের বদলি আবেদন শুরুর প্রথম ২৪ ঘণ্টায় তিন হাজারের বেশি আবেদন জমা পড়েছে। শুক্রবার (২১ আগস্ট) সকাল ১১টা থেকে অনলাইনে আবেদন শুরু হয়। শনিবার (২২ আগস্ট) দুপুর ১২টা পর্যন্ত এ সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে বলে জানা গেছে। আবেদন করা যাবে আগামী ২৭ আগস্ট পর্যন্ত।

শনিবার টেলিটক বাংলাদেশ লিমিটেডের কারিগরি বিভাগের সংশ্লিষ্ট একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এমন তথ্য নিশ্চিত করে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আবেদন শুরুর পর থেকেই শিক্ষকরা অনলাইনে আবেদন করছেন। শুরুতে কিছু কারিগরি ত্রুটি দেখা দিয়েছিল। পরে সেগুলো সমাধান করা হয়েছে। বর্তমানে শিক্ষকরা নির্বিঘ্নে আবেদন করতে পারছেন।

এদিকে, নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করলেই শিক্ষকদের সামনে বদলি আবেদনের সাতটি শর্ত ও নির্দেশনা দেখা যাচ্ছে। এসব শর্ত পূরণ না হলে সংশ্লিষ্ট শিক্ষক নির্দিষ্ট ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন না।

শর্তগুলোর মধ্যে রয়েছে, একজন শিক্ষক সর্বোচ্চ তিনটি প্রতিষ্ঠানে বদলির জন্য আবেদন করতে পারবেন। ‘নিজ বিভাগ’ ক্যাটাগরিতে আবেদন করতে হলে নিজ জেলায় তিনটি বা তার বেশি প্রতিষ্ঠানে পদ শূন্য থাকা যাবে না। নিজ জেলায় তিনটি বা তার বেশি শূন্য পদ থাকলে বিভাগীয় বদলির আবেদন করা যাবে না।

আরও পড়ুন: ৭ শর্ত পূরণ না হলে মিলবে না শিক্ষকদের বদলির সুযোগ

‘নিজ জেলা’ অথবা ‘নিজ জেলা ও নিজ বিভাগ’ ক্যাটাগরিতে আবেদন করতে হলে বর্তমান কর্মস্থল ও নিজ জেলা একই হওয়া যাবে না। ‘স্পাউসের কর্মস্থল’ ক্যাটাগরিতে আবেদন করতে বর্তমান কর্মস্থল এবং স্বামী বা স্ত্রীর কর্মস্থল একই জেলায় হলে আবেদন করা যাবে না।

‘স্পাউসের নিজ জেলা’ ক্যাটাগরিতে আবেদন করতে বর্তমান কর্মস্থল এবং স্বামী বা স্ত্রীর নিজ জেলা একই হলে আবেদন করা যাবে না। বদলির আবেদন করতে হলে বর্তমান চাকরির মেয়াদ কমপক্ষে দুই বছর পূর্ণ হতে হবে। দুই বছর পূর্ণ না হলে আবেদন করা যাবে না। এ ছাড়া বদলির জন্য অযোগ্য বা বদলিযোগ্য নন এমন শিক্ষকরা আবেদন করতে পারবেন না।

সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান এসপি ইন্টারন্যাশনাল দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে মোবাইলে পাঠানো ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে শিক্ষকরা বদলির আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, আবেদন করার আগে শিক্ষককে নিজের তথ্য ও যোগ্যতা যাচাই করে নিতে হবে। কোনো শর্ত পূরণ না হলে সংশ্লিষ্ট ক্যাটাগরিতে বদলির আবেদন করার সুযোগ থাকবে না। বদলি আবেদন প্রক্রিয়া আগামী ২৭ আগস্ট পর্যন্ত চলবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগ্য শিক্ষকদের আবেদন সম্পন্ন করতে হবে।

রুমিন ফারহানার চেহারার ভেতর শেখ হাসিনার প্রতিচ্ছবি দেখা যায়…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সোহরাওয়ার্দী কলেজ বাসে ছাত্রীদের আসনে ছাত্ররা, নিয়ম ভাঙার অ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলেজছাত্রীকে মৃত ঘোষণা করতেই হাসপাতাল থেকে পালান স্বামী, অত…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাপান সরকারের মেক্সট স্কলারশিপ পেলেন ২ রুয়েট শিক্ষক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে ২ যুবক গ্রেপ্তার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
প্রতিটি ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম নিমাণের ঘোষণা ক…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9