মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদনের ফরম দেখুন এখানে

২৩ আগস্ট ২০২৬, ০৩:২৩ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৬, ০৩:৫৭ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (মাদ্রাসা) কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। স্বয়ংক্রিয় অনলাইন সফটওয়্যার পূর্ণাঙ্গভাবে চালু না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে হার্ডকপিতে (ম্যানুয়ালি) বদলির আবেদন গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। রবিবার (২৩ আগস্ট) দুপুরে বদলির এ ম্যানুয়াল ফরম উন্মুক্ত করা হয়।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, 'এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৬'-এর আওতায় আগামী ৬ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত ফরমে পূরণ করা আবেদনপত্র কর্তৃপক্ষের মাধ্যমে জমা দিতে হবে।  

May be an image of text

গত বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের মাদ্রাসা শাখা-১ এর উপসচিব মো. রাহাত মান্নান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদনের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জনস্বার্থে ও শিক্ষকগণের ভোগান্তি নিরসনের লক্ষ্যে সফটওয়্যার চালু না হওয়া পর্যন্ত মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কর্তৃক আবেদনকারীদের নিকট হতে শূন্যপদের বিপরীতে ম্যানুয়াল (হার্ডকপি) আবেদন গ্রহণ করবে।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬