শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে স্কেল করা হবে: শিক্ষামন্ত্রী

১৮ আগস্ট ২০২৬, ০৩:৪৪ PM
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন © সংগৃহীত

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে ভাবা হচ্ছে। মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর একটি হোটেলে তথ্যপুস্তক পর্যালোচনা বিষয়ক ‘খেলায় খেলায় শিখি’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
তিনি বলেন, শিক্ষকদের বেতন অন্য কোনো পেশার সঙ্গে তুলনা করে নির্ধারণ করা উচিত নয়। জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা বিবেচনায় নিয়ে তাদের জন্য আলাদা বেতন কাঠামোর প্রয়োজন রয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, এ বিষয়টি নিয়ে সরকার অনেক ভাবছে। তবে বিভিন্ন শিক্ষক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সময়ে নানা প্রস্তাব আসায় বিষয়টি নিয়ে আলোচনা করতে হচ্ছে। তিনি বলেন, শিক্ষকদের জন্য একটি স্বতন্ত্র পে-স্কেল করা যেতে পারে, যা অন্য কোনো পেশার সঙ্গে তুলনীয় হবে না।

কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, ‘কারিগরি শিক্ষা লাইফলং এডুকেশনের একটি গুরুত্বপূর্ণ অংশ। মাননীয় প্রধানমন্ত্রী কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। আমরা কারিগরি শিক্ষার উন্নয়নে কাজ করছি।’

মিডডে মিল কর্মসূচি নিয়ে মন্ত্রী বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মিডডে মিল ইতোমধ্যে চালু হয়েছে। আমরা শিশুদের পুষ্টিকর খাবার দেওয়ার চেষ্টা করছি। বর্তমানে দেশের ১৫০টি উপজেলায় এ কর্মসূচি চলছে। আশা করছি, চলতি বছরের মধ্যেই আমরা দেশের প্রতিটি উপজেলায় এ কর্মসূচি চালু করতে পারব।’

যে কারণে স্থগিত হলো মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর
  • ২৯ নভেম্বর ২০২৬
আ.লীগের বিক্ষোভে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, সংঘর্ষে জড়াল …
  • ২৯ নভেম্বর ২০২৬
চট্টগ্রামে যুবদলের কনসার্ট শেষে ছাত্রলীগের ঝটিকা মিছিল
  • ২৯ নভেম্বর ২০২৬
টিআইবির আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্কে রানার্সআপ ঢাকা কলেজ
  • ২৯ নভেম্বর ২০২৬
২২ বছরের ক্রিকেট জীবনের ইতি টেনে মুশফিকের আবেগঘন ফেসবুক পোস…
  • ২৯ নভেম্বর ২০২৬
নেত্রকোনায় যুবদল নেতাকে কোপানোর পর নিষিদ্ধ যুবলীগ নেতার বাড়…
  • ২৯ নভেম্বর ২০২৬