একটা মিটিংয়ের রেজুলেশন কি মন্ত্রীর সিদ্ধান্ত—এনটিআরসিএ ইস্যুতে শিক্ষামন্ত্রী

১১ আগস্ট ২০২৬, ০১:১৭ PM
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন © ফাইল ছবি

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘রাত্রে শুনলাম যে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, জগন্নাথ ইউনিভার্সিটিতে মিছিল হচ্ছে। এমপিও শিক্ষকদেরকে ম্যানেজমেন্ট কমিটিতে দিয়ে দেওয়া হয়েছে, একটি মিটিংয়ের রেজুলেশনের আলোচনার জায়গাটুকু কেটে কোনো গুপ্ত এক লোক দিয়েছে। কিন্তু তার নিচে যে রয়েছে, মন্ত্রী সেটাকে দেখবেন, পরীক্ষা-নিরীক্ষা করবেন, তারপরে সেইটার প্রজ্ঞাপন জারি হবে। সে জায়গাটুকু না দিয়ে পত্রিকায় ছাপিয়ে দিল।’

সেটাকে নিয়ে বিশ্ববিদ্যালয় অঙ্গনের ছাত্ররা মিছিল শুরু করল উল্লেখ করে তিনি বলেন, ‘একটি বিষয় সিদ্ধান্ত নিতে হলে মিটিংয়ে আলোচনা হবে। রেজুলেশন হয়ে আমার কাছে আসবে। সেই রেজুলেশনের সিদ্ধান্ত কি মন্ত্রীর সিদ্ধান্ত? এটা কি রাষ্ট্রীয় সিদ্ধান্ত? এটা কি প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত? এটা কি দলীয় সিদ্ধান্ত? একবারও ভাবে না, চিলে কান নিয়ে গিয়েছে। শুনেছে চিলের পেছনে দৌড়াচ্ছে। একবারও কানে হাত দিয়ে দেখে না, আমার কানটা হয়েছে কিনা।?

আরও পড়ুন: এসএসসিতে যারা ভালো করেনি, তাদের ভালোবেসে বলুন—তোমরা আগামীর পরীক্ষায় ভালো করবে

মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর বার্ক অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এনটিআরসিএ ইস্যুতে এসব কথা বলে মন্ত্রী। এ সময় সরকারি স্কুলগুলোতে শিক্ষক নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘প্রাইমারি স্কুলে ৩৮ হাজার হেডমাস্টার নেই। কলেজগুলোতে কোনো টিচার নেই। ১২ হাজার টিচার সরকারি স্কুলগুলোতে শর্টেজ রয়েছে। ৫০ হাজার শর্টেজ রয়েছে প্রাইমারি স্কুলে। ৭৭ হাজার শর্টেজ রয়েছে এমপিওভুক্ত স্কুল অ্যান্ড কলেজে। এগুলো কি গত পাঁচ মাসে হয়েছে? এটা সাংবাদিক ভাইদের জানতে হবে।’

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9