জলাবদ্ধতায় পরীক্ষা নেয়ার ঘটনায় কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষক বদলি

২৪ জুলাই ২০২৬, ০৭:৫৫ AM
এইচএসসি পরীক্ষাকেন্দ্রে জলাবদ্ধতার

এইচএসসি পরীক্ষাকেন্দ্রে জলাবদ্ধতার © সংগৃহীত

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষাকেন্দ্রে জলাবদ্ধতার ঘটনায় আলোচনার পর কলেজটির সাত শিক্ষককে দেশের বিভিন্ন সরকারি কলেজে বদলি করেছে সরকার। বৃহস্পতিবার (২৩ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বদলিকৃত শিক্ষকদের আগামী ২৯ জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। এর আগে তাদের ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে (মাউশি) সংযুক্ত করা হয়েছিল।

বদলিকৃত শিক্ষকরা হলেন- কলেজের উপাধ্যক্ষ এ কে এম জহিরুল আলম (চিওড়া সরকারি কলেজ, চৌদ্দগ্রাম), গণিত বিভাগের অধ্যাপক মো. আবদুল মালেক (কক্সবাজার সরকারি কলেজ), উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কনক বড়ুয়া (হাতিয়া দ্বীপ সরকারি কলেজ), ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ উল্লাহ মজুমদার (লক্ষ্মীপুর সরকারি কলেজ), রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ নূর উল্লাহ (নবীনগর সরকারি কলেজ), হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আল-আমিন (বিয়ানীবাজার সরকারি কলেজ) এবং ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মহসীন (বরগুনা সরকারি কলেজ)।

প্রসঙ্গত, গত ১৩ জুলাই সকালে ভারী বৃষ্টিতে কলেজ প্রাঙ্গণে জলাবদ্ধতা সৃষ্টি হয়। পরে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসনের উদ্যোগে ডিঙি নৌকা ও ভ্যানগাড়ির মাধ্যমে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থা করা হয়। কলেজের শিক্ষক এবং স্বেচ্ছাসেবীরাও শিক্ষার্থীদের সহযোগিতা করেন। কলেজ কর্তৃপক্ষের দাবি, জলাবদ্ধতা হলেও কোনো পরীক্ষার্থী অনুপস্থিত ছিল না এবং পরীক্ষা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হয়েছে।

বেড়াতে নিয়ে স্ত্রীকে হত্যা, রহস্য উদঘাটন
  • ১৬ অক্টোবর ২০২৬
‘বিসিএসের প্রস্তুতিতে বেশি পড়ার চেয়ে কৌশলী হওয়া জরুরি’
  • ১৬ অক্টোবর ২০২৬
কোকেন সেবনের পর লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজপরিবারের …
  • ১৬ অক্টোবর ২০২৬
৬ দিন বন্ধ থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিস
  • ১৬ অক্টোবর ২০২৬
সাতসকালে রাজধানীর সড়কে প্রাণ গেল দুই নারীর
  • ১৬ অক্টোবর ২০২৬
মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বসানোর সময় বেধে দেওয়া হলো, ন…
  • ১৬ অক্টোবর ২০২৬