৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি নিয়ে যা বলছে মন্ত্রণালয়

০৮ জুলাই ২০২৬, ০৪:৩২ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৬, ০৪:৩৩ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৯ হাজারের বেশি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের প্রশাসনিক অনুমতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। তবে এ সংক্রান্ত ফাইল অনুমোদনের জন্য এখনো ওঠেনি বলে জানা গেছে। 

বুধবার (৮ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চিঠি তারা পেয়েছেন। তবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের নির্দেশনা ছাড়া ফাইল অনুমোদনের জন্য তোলা কঠিন হবে। এজন্য তারা মন্ত্রীর মৌখিক নির্দেশনার জন্য অপেক্ষা করছেন। নির্দেশনা পেলেই অনুমোদনের জন্য ফাইল তোলা হবে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মন্ত্রণালয়ের দুইজন কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘৯ম শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের প্রশাসনিক অনুমতি দিতে কিছুটা বিলম্ব হতে পারে। বিষয়টি নিয়ে কাজ চলছে। তবে মন্ত্রীর নির্দেশনা পেলে এই অনুমোদন দিতে খুব একটা সময় লাগবে না বলেও জানান তারা।’

এর আগে গত বৃহস্পতিবার সারা দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে ৬৯ হাজার ৫৭৭ জন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি চেয়ে চিঠি পাঠায় এনটিআরসিএ। যদিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শূন্য পদ রয়েছে ৭৫ হাজার ৭৬৯টি। এর মধ্যে ৬ হাজার পদ ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও সুপারিশবঞ্চিতদের জন্য ফাঁকা রাখা হয়েছে।

৭৫ হাজার ৭৬৯টি শূন্য পদের মধ্যে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানে যাচাইকৃত পদের সংখ্যা ৪১ হাজার ৯৬৫টি। আর স্কুল-কলেজ ৩৩ হাজার ৩৮৯টি শূন্যপদ রয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬