সব সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় নয়, প্রতি গ্রামে প্রাথমিক বিদ্যালয় স্থাপনের কথা বলেছিলেন শিক্ষামন্ত্রী

১৫ জুন ২০২৬, ০৮:১০ PM , আপডেট: ১৫ জুন ২০২৬, ০৮:১১ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © টিডিসি ফটো

দেশের প্রতিটি সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা রয়েছে বলে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে উদ্ধৃত করে বিভিন্ন গণমাধ্যমে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। তবে সংবাদটি অসত্য, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজ সোমবার (১৫ জুন) মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে উদ্ধৃত করে ‘‘প্রতিটি সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা সরকারের’’ শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়েছে। সংবাদটি মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষিত হয়েছে। এই সংবাদটি অসত্য, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আলোচ্য অনুষ্ঠানে মন্ত্রী বলেছেন, ‘‘মাননীয় সংসদ সদস্যবৃন্দ তাদের এলাকায় হাইস্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ নিয়ে আসেন। কিন্তু, প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশ করেন না।’’ এসময় তিনি আরও বলেন, ‘‘দেশের প্রতিটি গ্রামে প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হবে।’’

তাই কোন ধরণের অসত্য সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলকে অনুরোধ করা হল বলে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।  

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক 
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
২৪-এর পরাজিত শক্তিকে আস্কারা দেবেন না: বিরোধী রাজনৈতিক দলের…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জিয়াউর রহমান থেকে তারেক রহমান—জাতিসংঘের মঞ্চে বাংলাদেশের প…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
কমিটির হাতে ক্ষমতা, ভাইভা নম্বর বৃদ্ধি, এখন ভেরিফিকেশনে বাদ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ ক…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
‘রাষ্ট্রের মনে হয়েছে প্রাইমারিতে চাকরি করার জন্য যথেষ্ট যোগ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬