বাস্তবায়ন হচ্ছে পে-স্কেল, শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ছে কোন স্কেলে?

১৪ জুন ২০২৬, ০৫:৫৩ PM , আপডেট: ১৪ জুন ২০২৬, ০৫:৫৬ PM
শিক্ষকদের আন্দোলন ও সরকারি লোগো

শিক্ষকদের আন্দোলন ও সরকারি লোগো © ফাইল ছবি

আগামী পহেলা জুলাই থেকে বাস্তবায়ন হচ্ছে নতুন পে-স্কেল। জুলাই থেকেই বর্ধিত বাড়ি ভাড়া পাওয়ার কথা রয়েছে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের। ফলে প্রশ্ন উঠেছে পূর্বের নাকি নতুন বেতন স্কেল অনুযায়ী বাড়ি ভাড়া বৃদ্ধি পাবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক শাখা জানিয়েছে, পহেলা জুলাই  থেকে পে-স্কেল কার্যকর হলে নতুন পে-স্কেল অনুযায়ী শতকরা হারে বাড়ি ভাড়া বৃদ্ধি পাবে শিক্ষক-কর্মচারীদের। যদিও একই বিভাগের বাজেট শাখা বিষয়টি নিয়ে নির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেনি। ফলে বিষয়টি নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। কোন স্কেলে বাড়ি ভাড়া বৃদ্ধি পাবে সেটি নিয়ে ধোঁয়াশা থাকলেও জুলাই থেকে শিক্ষকরা বর্ধিত ভাতা পাবেন বলে নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর হলে সেই স্কেল অনুযায়ী শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া বৃদ্ধি হওয়ার কথা। এজন্য নতুন করে কোনো প্রস্তাবনা দেওয়ার দরকার আছে বলে মনে হয় না। অর্থ মন্ত্রণালয়ের চিঠিই নতুন পে-স্কেল অনুযাযী বর্ধিত বাড়ি ভাড়ার চিঠি।’

জুলাই থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া বাড়ছে জানিয়ে ওই কর্মকর্তা আরও বলেন, ‘১৫ শতাংশ বাড়ি ভাড়া জুলাই থেকেই কার্যকর হবে। বিষয়টি নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে সেভাবেই বেতন-ভাতার প্রস্তাব দেওয়ার কথা।’

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের তীব্র আন্দোলনের মুখে গত বছরের ২১ অক্টোবর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশ বৃদ্ধি করতে সম্মতি দেয় অর্থ মন্ত্রণালয়।

ওইদিন মন্ত্রণালয়ের জারি করা সম্মতিপত্রে বলা হয়, সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা নিম্নোক্ত শর্তাদি পরিপালন সাপেক্ষে ১ নভেম্বর ২০২৫ তারিখ হতে মূল বেতনের ৭.৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) এবং ১ জুলাই ২০২৬ তারিখ হতে উক্ত ৭.৫ শতাংশের অতিরিক্ত আরো ৭.৫ শতাংশ অর্থাৎ মূল বেতনের সর্বমোট ১৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) নির্ধারণ করা হলো।

গোবিপ্রবিতে রেজিস্ট্রারের বিরুদ্ধে সহকারী রেজিস্ট্রারের আইন…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ববিতে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা-এডিসন
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি জটিলতায় রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু ‍নিয়ে …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সংখ্যালঘু শব্দ ব্যবহার করে নিজেদের খাটো করা যাবে না: পানিসম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ পরিকল্পনাকে যুক্তরাষ্ট্রের ‘…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেলের গেজেট জারি নিয়ে নতুন প্রশাসনিক জটিলতার আভাস
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬