মাদ্রাসার কৃষি শিক্ষকদের গ্রেড সংশোধন করে প্রজ্ঞাপন জারি

০৯ জুন ২০২৬, ০৩:৫৫ PM , আপডেট: ০৯ জুন ২০২৬, ০৪:১৯ PM
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ © ফাইল ফটো

বেসরকারি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক (কৃষি) পদের নিয়োগযোগ্যতা, বেতন স্কেল ও গ্রেড পুনর্নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান (ভোকেশনাল, ব্যবসায় ব্যবস্থাপনা টেকনোলজি ও ডিপ্লোমা) এবং বেসরকারি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৬-এর পরিশিষ্ট অনুযায়ী সহকারী শিক্ষক (কৃষি) পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও বেতন স্কেলে সংশোধন আনা হয়েছে।

এতে বলা হয়, গ্রেড-১০ অনুযায়ী নিয়োগ পেতে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কৃষি, কৃষি অর্থনীতি, মৎস্য, পশুপালন, কৃষি প্রকৌশল, বনবিদ্যা, পরিবেশ বিজ্ঞান, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, মৃত্তিকা বিজ্ঞান অথবা ডিভিএমসহ নির্ধারিত বিষয়ে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। একইসঙ্গে ন্যূনতম তিন বছরের কৃষি ডিপ্লোমা বা সমমান শিক্ষাগত যোগ্যতাও বিবেচ্য হবে। এক্ষেত্রে বেতন স্কেল ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। 

এছাড়া গ্রেড-১১ অনুযায়ী নিয়োগ পেতে উদ্ভিদবিদ্যা/ প্রাণিবিদ্যা বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এক্ষেত্রে সমগ্র শিক্ষা জীবনে ১(এক) টির বেশি ৩য় বিভাগ/শ্রেণি অথবা সমমান জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। গ্রেড-১১ অনুযায়ী ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা বেতন নির্ধারণ করা হয়েছে। তবে বিএড ডিগ্রি থাকলে গ্রেড-১০ অনুযায়ী বেতন পাবেন। 

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সহকারী শিক্ষক (কৃষি) পদের বয়সসীমা অনূর্ধ্ব ৩৫ বছর নির্ধারণ করা হয়েছে, তবে ইনডেক্সধারীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

প্রজ্ঞাপন দেখুন এখানে

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬