৮ম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন স্থগিত

২০ মে ২০২৬, ১১:৪৬ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

শিক্ষার্থীদের মানসিক চাপের কথা বিবেচনা করে গেল মাসে জারিকৃত অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশন সংক্রান্ত নির্দেশনা স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। ‍বুধবার (২০ মে) রাতে জারিকৃত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়। 

সেখানে বলা হয়, ‘উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে, গত ২৯/০৪/২০২৬ তারিখে সূত্রস্থ স্মারকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা থেকে একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বর্ণিত বিজ্ঞপ্তিতে ৮ম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘উল্লেখ্য যে বর্তমানে জেএসসি পরীক্ষা স্থগিত আছে। তাছাড়া, এক জন শিক্ষার্থী ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তিকালীন এবং ৯ম শ্রেণিতে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করে থাকে। শিক্ষার্থীদের ৮ম শ্রেণিতে রেজিস্ট্রেশন বাড়তি চাপ সৃষ্টি করবে এবং অভিভাবকদের মনে বিরূপ প্রভাব তৈরি করবে বিধায় সকল শিক্ষা বোর্ডের আওতাধীন ৮ম শ্রেণির রেজিস্ট্রেশন স্থগিত করা প্রয়োজন।’

শিক্ষা মন্ত্রণালয় আরও জানায়, ‘এমতাবস্থায়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড (সকল) এর আওতাধীন ৮ম শ্রেণির রেজিস্ট্রেশন স্থগিত/বন্ধ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো’

অ্যাকশনএইড নিয়োগ দেবে অ্যাসোসিয়েট প্রোগ্রাম অফিসার, আবেদন ৮…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষায় গঠিত ককাসের নেতৃত্বে স্বাস্থ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিএনপি-এনসিপির নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৫
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু কেড়ে নিল শিশু শিল্পী তা’মীরুল মিল্লাত ছাত্রী তাহিরার…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
রূপায়ন গ্রুপ নিয়োগ দেবে ৫ এজিএম, আবেদন সেপ্টেম্বরজুড়ে
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
মেসির সামনে আরেক মাইলফলকের হাতছানি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬