বিশ্ববিদ্যালয় কোয়ান্টিটিতে অনেক এগিয়েছি, কোয়ালিটিতে কতটুুকু জানি না: শিক্ষামন্ত্রী

১২ মে ২০২৬, ১১:০৯ AM , আপডেট: ১২ মে ২০২৬, ১১:১০ AM
কর্মশালায় বক্তব্য দিচ্ছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন

কর্মশালায় বক্তব্য দিচ্ছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন © ভিডিও থেকে নেওয়া

দেশে বর্তমানে শতাধিক বিশ্ববিদ্যালয় রয়েছে উল্লেখ করে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, ‘আমরা কোয়ান্টিটিতে অনেক এগিয়ে গেছি। কোয়ালিটিতে কতটুুকু পেরেছি, আমরা জানি না।’ মঙ্গলবার (১২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) আয়োজিত কর্মশালায় তিনি এ কথা বলেন। 

কর্মশালার উদ্বোধন করতে প্রধান অতিথি হিসেবে প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শিরোনামে এ কর্মশালার বিস্তারিত তুলে ধরেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ।

নতুন কারিকুলাম ও আউট লার্নি নিয়ে কাজ করছেন জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘আগে বিদেশ থেকে শিক্ষকরা এসে পড়াতেন, শিক্ষার্থীরা আসতেন। এখন কিন্তু সে পর্যায়ে নেই। এখন দেশে ১১৬টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়। ওপেন ইউনিভার্সিটি রয়েছে। সেই শিক্ষাব্যবস্থা আবারও ঢেলে সাজাতে হবে।’ 

আরও পড়ুন: র‌্যাংকিংয়ে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো শীর্ষে পৌছাতে পারেনি: প্রধানমন্ত্রী

পাবলিক ইউনিভার্সিটি বেড়ে ৫৭টিতে দাঁড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা কোয়ান্টিটিতে অনেক এগিয়ে গেছি। কোয়ালিটিতে কতটুুকু পেরেছি, আমরা জানি না। তাই নীড বেসিস এডুকেশন নিয়ে ভাবতে হবে।’

ড্যাফোডিল ইউনিভার্সিটিতে চাকরি, আবেদন ২৮ সেপ্টেম্বর পর্যন্ত
  • ৩০ আগস্ট ২০২৬
কলেজে যাওয়ার পথে মোটরসাইকেলে বাসের ধাক্কা, কলেজছাত্র গুরুতর…
  • ৩০ আগস্ট ২০২৬
শিক্ষার্থীদের ভাষা শেখাতে নতুন করে শিক্ষক নিয়োগ দেবে সরকার
  • ৩০ আগস্ট ২০২৬
মেসি-কাণ্ডে টাকা ফেরত পাবেন দর্শকরা
  • ৩০ আগস্ট ২০২৬
ববিতে ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যানকে ‘অবাঞ্ছিত…
  • ৩০ আগস্ট ২০২৬
২৭ জেলায় স্থানীয় সরকার বিভাগে নতুন উপপরিচালক নিয়োগ দিল সরকার
  • ৩০ আগস্ট ২০২৬