যোগ্যতা সংশোধন করে গ্রেড বৈষম্য নিরসনের দাবিতে শিক্ষামন্ত্রীকে স্মারকলিপি

১০ মে ২০২৬, ০৫:৪৬ PM
শিক্ষামন্ত্রী ড. মিলন

শিক্ষামন্ত্রী ড. মিলন © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কলেজ শাখায় কর্মরত এমপিওভুক্ত ল্যাব সহকারীরা নিয়োগ যোগ্যতা সংশোধন করে গ্রেড বৈষম্য নিরসনের দাবিতে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। রবিবার (১০ মে) বাংলাদেশ ল্যাব সহকারী ঐক্য পরিষদের পক্ষ থেকে এ স্মারকলিপি জমা দেওয়া হয়।

স্মারকলিপিতে বলা হয়, ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী দীর্ঘদিন ধরে কলেজ ও মাদ্রাসায় একই মন্ত্রণালয়ের অধীনে ল্যাব সহকারী পদে নিয়োগ দেওয়া হচ্ছে। উভয় ক্ষেত্রেই ল্যাব সহকারী পদটি শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষা কার্যক্রম, ল্যাব ব্যবস্থাপনা, যন্ত্রপাতি সংরক্ষণ, পরীক্ষণ কার্যক্রমে সহায়তা এবং বিজ্ঞান শিক্ষার মানোন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

সম্প্রতি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬ অনুযায়ী মাদ্রাসার ল্যাব সহকারীদের শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক (বিজ্ঞান) নির্ধারণপূর্বক ১৬তম গ্রেডে বেতন-ভাতা দেওয়া হচ্ছে। এটি একটি সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। কিন্তু দুঃখের বিষয়, একই মন্ত্রণালয়ের অধীন বেসরকারি কলেজ শাখার ল্যাব সহকারীদের ক্ষেত্রে এখনো শিক্ষাগত যোগ্যতা উন্নীতকরণ ও পদমর্যাদা সংশোধনের বিষয়ে কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। এর ফলে এক ধরনের বৈষম্য সৃষ্টি হয়েছে। একই ধরনের দায়িত্ব পালনকারী একই পদে কর্মরতদের মধ্যে ভিন্ন নীতিমালা অনুসরণ ন্যায়সংগত প্রত্যাশা ও প্রশাসনিক সামঞ্জস্যের পরিপন্থী ।’

স্মারকলিপিতে আরও বলা হয়, ‘বেসরকারি কলেজের ল্যাব সহকারী পদটির গুরুত্ব বিবেচনায় কলেজ শাখার ল্যাব সহকারীদের শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক (বিজ্ঞান) নির্ধারণসহ ১৬তম গ্রেড প্রদান করে বিদ্যমান বৈষম্য নিরসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।’

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, ক্লাস বর্জন …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরে আসিফ মাহমুদকে মেয়…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগ দেবে নগদ লিমিটেড, কর্মস্থল ঢাকা, আবেদন ২০ সেপ্টে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নটর ডেম কলেজের ভর্তির লিখিত পরীক্ষার ফল দেখুন এখানে
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফ্যাসিস্টরা আর দু-তিন বছর থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত: বিম…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9