আরও কয়েক বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে পরিবর্তন আসছে

০৬ মে ২০২৬, ০৩:১৩ PM , আপডেট: ০৬ মে ২০২৬, ০৩:৩৭ PM
 শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

দেশের কয়েকটি পাবলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। তবে ঠিক কয়টি বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে রদবদল আসবে সেটি নিশ্চিত হওয়া যায়নি।

বুধবার (৬ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের তিনটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, বেশ কয়েকটি সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হবে। কয়েকটি ফাইল ইতোমধ্যে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া দুই/একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও পরিবর্তন হবে।'

কবে নাগাদ নতুন ভিসি নিয়োগের প্রজ্ঞাপন হতে পারে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, 'এটি নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিষয়টি নিয়ে কাজ চলছে।  

সংশ্লিষ্ট মহলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের নাম আলোচনায় রয়েছে। তবে এসব তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে, গত ১৬ মার্চ একসঙ্গে দেশের ৭টি বিশ্ববিদ্যালয়ে বিএনপিপন্থি ভিসি নিয়োগ দেয় সরকার। সংবাদ সম্মেলনে এই ঘোষণা শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। নতুন নিয়োগ পাওয়া ওই ভিসিরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, অধ্যাপক ড. মো. নুরুল ইসলামকে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পান। এছাড়া কুয়েটের ভিসি হিসেবে চূাড়ান্ত হন অধ্যাপক ড. মো. মাসউদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. ফোরকান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রইস উদ্দিন নিয়োগ পান।

শিক্ষামন্ত্রীর ওই ঘোষণায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান পদেও পরিবর্তন হয়। অধ্যাপক ড. এস এম এ ফায়েজের পদত্যাগের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদকে সেখানে স্থলাভিষিক্ত করা হয়।

ফেল করা ৭ লাখ শিক্ষার্থীর সামনে কী সুযোগ, কীভাবে শিক্ষাজীবন…
  • ১০ আগস্ট ২০২৬
দাখিল পরীক্ষায় এবার ২২৬ মাদ্রাসার সবাই ফেল
  • ১০ আগস্ট ২০২৬
সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়
  • ১০ আগস্ট ২০২৬
রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় আসছে ৮৬,৭০৯ ধর্মীয় প্রতিষ্ঠান
  • ১০ আগস্ট ২০২৬
দেশে প্রথমবার ‘চাইনিজ ল্যাঙ্গুয়েজ’কে অকুপেশন হিসেবে ম্যাপিং…
  • ১০ আগস্ট ২০২৬
ফেলের হার বেশি হওয়ার কারণ জানালেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান
  • ১০ আগস্ট ২০২৬