প্রাথমিকের বৃত্তি পরীক্ষা নিয়ে সমালোচনার জবাব দিলেন শিক্ষামন্ত্রী

১৪ এপ্রিল ২০২৬, ০৭:০১ PM , আপডেট: ১৪ এপ্রিল ২০২৬, ০৭:১৪ PM
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন © ফাইল ফটো

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আমাকে অনেকে প্রশ্ন করেন ওরা তো সিক্সে উঠে গেছে, ওদের তো বই নেই আবার বৃত্তি পরীক্ষা কোনো করাচ্ছেন। যাদের বই নেই তাদের কে বলেছে বৃত্তি পরীক্ষা দিতে? আমি তাদেরকেই বলি, যারা বৃত্তি পেলে ক্লাস সিক্স, সেভেন ও এইটে টাকা পাবেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে বগুড়ার হোটেল মমো ইনে জেলা প্রশাসন আয়োজিত স্কুল-কলেজ ও মাদরাসার প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, গত বছর বৃত্তি পরীক্ষা হয়নি। আমি এসে দেখি সময় চলে যাচ্ছে। আমি বললাম যে তাগাদা দেওয়ার দরকার নেই, আমি নিজেই বৃত্তির ব্যবস্থা করবো। এই ধরনের সমস্যা সমাধান করলে নেগেটিভ কথা বলে, আর আমি ভেবেছিলাম এটা পজেটিভ হবে।

তিনি বলেন, আস্তে-আস্তে চিন্তা করছি সারা দেশের প্রাইমারি স্কুলে মিড-ডে মিল আমরা দেবো। আমরা টিচার্স ট্রেনিং প্রোগ্রামে খুব বেশি গুরুত্ব দেবো। প্রধানমন্ত্রী ডিক্লায়ের দিয়েছে ৫ শতাংশ জিডিপির বরাদ্দ দেবেন। কিন্তু এই টাকা আমি কীভাবে খরচ করবো এটা দেখতে পাই না।

ইন-হাউজ কোচিং নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আপনার ইন হাউজ কোচিং দেন। শিক্ষার্থীরা যে টাকা দিচ্ছে সেটা শেয়ার করে নেন। কিন্তু আমরা বাইরে কোচিং দিতে পারি না। এই সরকারের কমিটমেন্ট শিক্ষাকে মানসম্মত করা। কোয়ালিটি এডুকেশন অ্যাড্রেস করতে চাই তাহলে আমাদের এটা নিয়ে কাজ করতে হবে।

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬