একাদশ-দ্বাদশের পাঠ্যপুস্তকের পাণ্ডুলিপি মূল্যায়নকারী নেবে এনসিটিবি

১৩ এপ্রিল ২০২৬, ১০:১২ AM , আপডেট: ১৩ এপ্রিল ২০২৬, ১০:১৩ AM
এনসিটিবি

এনসিটিবি © সংগৃহীত

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ-দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক পাণ্ডুলিপি মূল্যায়নের জন্য মনোনয়নকারী নেবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। সংস্থাটির সচিব অধ্যাপক মো. সাহতাব উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ-দ্বাদশ শ্রেণির (বাংলা ভার্সন) (১) উচ্চতর গণিত-১ম পত্র (২) পৌরনীতি সুশাসন ২য় পত্র পাঠ্যপুস্তকসমূহের পাণ্ডুলিপি মূল্যায়নকারী হিসেবে মনোনয়ন লাভের জন্য কলেজ/বিশ্ববিদ্যালে আগ্রহী শিক্ষকগণের নিকট থেকে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। 

আবেদনপত্র আগামী ২৩ এপ্রিলের মধ্যে এনসিটিবির চেয়ারম্যানের বরাবর পৌঁছাতে হবে। 

আবেদন যেভাবে 

আবেদনে ১. নাম ২. পদবি ৩. কর্মরত প্রতিষ্ঠানের নাম ৪. বর্তমান যোগাযোগের ঠিকানা (ইমেইল, মোবাইল নম্বরসহ) ৫. স্থায়ী ঠিকানা ৬. অধ্যাপন অভিজ্ঞতা ৭. নিজস্ব লিখিত গ্রন্থ, দেশি ও বিদেশি জার্নালে প্রবন্ধ যদি লিখে থাকেন সেগুলোর নাম এবং প্রকাশ সংস্থার নাম ৮. এনসিটিবিতে কাজ করার অভিজ্ঞতা (যদি থাকে বিষয়, তারিখ ও প্রমাণপত্রের অনুলিপি সংযুক্ত কর হবে) উল্লেখ করতে হবে। /এ সংক্রান্ত বিস্তারিত নিয়ম ও শর্তাবলি এনসিটিবির ওয়েবসাইটে প্রদর্শিত সংশ্লিষ্ট বিজ্ঞ থেকে জানা যাবে।

স্বাস্থ্যে বাজেট বৃদ্ধি তখনই কার্যকর হবে, যখন তামাকের ব্যবহ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির তিন অধ্যাপকের বিরুদ্ধে ট্রাইবুনাল, একজনের বিরুদ্ধে তদ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলের প্রস্তাবিত গেজেট দেখুন এখানে
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাশেদ খাঁনকে ২০১৯ সালের ডাকসুর জিএস ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে নতুন ১৫ পরিচালক, অব্যাহতি ১০ জন
  • ৩১ আগস্ট ২০২৬