‘আওয়ামী আমলে শিক্ষকরাই ছাত্রদের খাতায় লিখে দিতেন, নকল সরবরাহ করতেন’

২৭ মার্চ ২০২৬, ০৯:৫১ PM , আপডেট: ২৭ মার্চ ২০২৬, ০৯:৫৩ PM
শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। © ফাইল ফটো

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, ‘বিগত সরকারের আমলে দেশে নকলের সয়লাব হয়ে গিয়েছিল। আওয়ামী আমলের মতো পরীক্ষা এদেশে আর হবে না। তখন শিক্ষকরাই ছাত্রদের খাতায় লিখে দিতেন এবং নকল সরবরাহ করতেন। এখন থেকে তা সম্পূর্ণ বন্ধ।’

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে কুমিল্লা শিক্ষা বোর্ড সম্মেলন কক্ষে শিক্ষা বোর্ড কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, পাবলিক পরীক্ষায় নকল শুরু করেছিলেন শিক্ষকরাই। আবার বন্ধও করেছিলেন তারা। তাই আগামীর পরীক্ষাগুলো নকলমুক্ত করতে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আসন্ন এসএসসি পরীক্ষা নিয়ে মন্ত্রী বলেন, প্রতিটি পরীক্ষা কেন্দ্রকে বাধ্যতামূলকভাবে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসতে হবে। শুধু পরীক্ষার সময় নয়, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্থায়ীভাবে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপনের নির্দেশ দেন তিনি।

মন্ত্রী বলেন, “দেশনায়ক তারেক রহমান আমার প্রতি আস্থা রেখে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। আমার কাছে এই মন্ত্রণালয় একটি এবাদতখানা।”

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শামসুল ইসলাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এম এম শরীফুল করীম, ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ আবুল বাশার এবং জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া।

এ ছাড়া মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন। পরবর্তীতে মন্ত্রী কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সাথে পৃথক মতবিনিময় সভায় অংশ নেন।

শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬