বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোকে অন্তর্ভুক্ত করতে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন পর্যালোচনা হচ্ছে: শিক্ষামন্ত্রী

০৮ মার্চ ২০২৬, ০৪:২৩ PM , আপডেট: ০৮ মার্চ ২০২৬, ০৪:৩২ PM
শিক্ষামন্ত্রীর সাথে কানাডার হাইকমিশনার অজিত সিং’র সাক্ষাৎ

শিক্ষামন্ত্রীর সাথে কানাডার হাইকমিশনার অজিত সিং’র সাক্ষাৎ © সংগৃহীত

বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোকে অন্তর্ভুক্ত করতে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন পর্যালোচনা হচ্ছে বলে জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ রবিবার (৮ মার্চ) বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং’র সাথে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর শিক্ষার ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বৈঠকে উভয় পক্ষ শিক্ষা ও উন্নয়ন খাতে বাংলাদেশ ও কানাডার দীর্ঘদিনের অংশীদারিত্ব পুনর্ব্যক্ত করা হয়। বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই কানাডা একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী হিসেবে শিক্ষা, দক্ষতা প্রশিক্ষণ এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখে আসছে বলে তুলে ধরা হয়। আলোচনায় বাংলাদেশে মানসম্মত শিক্ষার ক্রমবর্ধমান চাহিদার বিষয়টি গুরুত্ব পায় এবং কানাডা ও বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে আরও গভীর সহযোগিতার সুযোগ নিয়ে মতবিনিময় হয়। 

সরকার প্রাইভেট ইউনিভার্সিটি আইন কাঠামো পর্যালোচনা করছে। যাতে স্বনামধন্য বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোকে অন্তর্ভুক্ত করার সুযোগ তৈরি হয় এবং একই সঙ্গে এসব প্রতিষ্ঠানে যথাযথ একাডেমিক মান ও অবকাঠামো বজায় থাকে বলে কানাডার হাইকমিশনারকে জানান শিক্ষামন্ত্রী। তিনি উল্লেখ করেন, সক্ষমতা বৃদ্ধি, পেশাগত প্রশিক্ষণ এবং জ্ঞান বিনিময়ে সহায়ক এমন অংশীদারিত্বকে বাংলাদেশ স্বাগত জানায়। দক্ষতা উন্নয়ন এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি) ব্যবস্থাও আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় ছিল। 

কানাডিয়ান প্রতিনিধিরা উল্লেখ করেন যে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং বিশ্বব্যাংকের মতো সংস্থার সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশের টিভিইটি ব্যবস্থা শক্তিশালী করতে কানাডা ইতোমধ্যে সহযোগিতা প্রদান করছে।

ইনচার্জ নিয়োগ দেবে এসএ গ্রুপ, কর্মস্থল চট্টগ্রাম, আবেদন ১৩ …
  • ১৫ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত গভীর ষড়…
  • ১৫ অক্টোবর ২০২৬
যশোর শিক্ষা বোর্ডের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠােনে ম্যানে…
  • ১৫ অক্টোবর ২০২৬
‎প্রকাশিত হলো স্যার এ. এফ. রহমান হল সংসদের বার্ষিক ম্যাগাজি…
  • ১৫ অক্টোবর ২০২৬
ডাকসু নেতা মুসাদ্দিকের প্রচেষ্টা, চুরি হওয়া মুঠোফোন ফিরে পে…
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটির আগে সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার
  • ১৫ অক্টোবর ২০২৬