অনার্স-মাস্টার্স কোর্স খোলার অপেক্ষায় ৮৩ কলেজ (তালিকা)

১৮ জুন ২০১৯, ০৯:০৯ PM

নতুন করে আরও ৮৩টি সরকারি কলেজে অনার্স-মাস্টার্স কোর্স খোলার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষে কলেজগুলোর তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে শিক্ষা অধিদপ্তরে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়।

জানা গেছে, মন্ত্রণালয় থেকে কলেজগুলোর একটি তালিকাও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে। এছাড়া কলেজ ওয়ারি তথ্য প্রেরণে নির্দিষ্ট ছক অধিদপ্তরে পাঠিয়েছে মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের নির্ধারিত ছকে কলেজের নাম, অবস্থান এবং আয়তন, শিক্ষার্থী সংখ্যা, কলেজে যেসব বিষয়ে উচ্চ মাধ্যমিক ও ডিগ্রিকোর্স রয়েছে তার তালিকা, বিদ্যমান অনার্স বিষয়গুলোত শিক্ষার্থী সংখ্যা, অনার্স কোর্সের জন্য প্রার্থীত বিষয়ম প্রার্থীত বিষয়ে শিক্ষক সংখ্যা, নিকটবর্তী অনার্স কলেজের দুরুত্ব, প্রার্থীত বিষয়ে ভৌত অবকাঠামোগত সুবিধার বর্ণনা পাঠাতে বলা হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে। আগামী ২৩ জুনের মধ্যে নির্ধারিত ছকে এসব তথ্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পাঠাতে বলা হয়েছে।

তালিকা দেখতে ক্লিক করুন

খাল খনন শেষে সাড়ে ৩৭ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দিলেন ইউএ…
  • ১৪ আগস্ট ২০২৬
এয়ার অ্যাস্ট্রায় ট্রেইনি ফার্স্ট অফিসার পদে চাকরির সুযোগ
  • ১৪ আগস্ট ২০২৬
দাম আরও বেড়ে কত টাকায় সোনা বিক্রি হচ্ছে আজ?
  • ১৪ আগস্ট ২০২৬
ইউএনও অফিসে সাংবাদিকদের ওপর বিএনপি-ছাত্রদলের হামলা, পুলিশ স…
  • ১৪ আগস্ট ২০২৬
দ্বিতীয় দিনের প্রথম সেশনেও অস্ট্রেলিয়ার ওপর ছড়ি ঘোরাল বাংলা…
  • ১৪ আগস্ট ২০২৬
ভালো কাজের স্বীকৃতিতে ডিএমপির কর্মকর্তাদের পুরস্কার
  • ১৪ আগস্ট ২০২৬