ইউএনও অফিসে সাংবাদিকদের ওপর বিএনপি-ছাত্রদলের হামলা, পুলিশ সুপার কার্যালয় ঘেরাও

১৪ আগস্ট ২০২৬, ০৯:১৩ AM
পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও

পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও © সংগৃহীত

ইউএনও কার্যালয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা, মারধর ও ক্যামেরা-মোবাইল ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন জেলার গণমাধ্যমকর্মীরা। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়ে লালপুর ও বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের আল্টিমেটাম দিয়েছেন সাংবাদিক নেতারা। অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের নিরাপত্তা দেওয়া পুলিশের দায়িত্ব। কিন্তু বুধবারের ঘটনায় পুলিশের উপস্থিতিতেই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে হামলা ও অবরুদ্ধ করার ঘটনা ঘটেছে। একই সঙ্গে সংবাদ সংগ্রহ ও ভিডিও ধারণ করতে যাওয়া সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়েছে। পুলিশের এমন ভূমিকা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক।

বক্তারা বলেন, বিক্ষোভের ভিডিও ধারণ ও সংবাদ সংগ্রহ করতে গেলে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা চালানো হয়। এ সময় এনটিভি অনলাইনের লালপুর প্রতিনিধি সজিবুল ইসলাম ও দৈনিক মানবজমিনের প্রতিনিধি রশিদুল ইসলামকে মারধরের অভিযোগ ওঠে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের ‘বিদায়ী’ সাক্ষাৎ, যেকোনো মুহূর্তে নতুন কমিটি

হামলার শিকার সাংবাদিক ফজলুর রহমান বলেন, ‘বুধবার দুপুরে আমরা ইউএনও কার্যালয়ে সংবাদ সংগ্রহ করছিলাম। এ সময় বাগাতিপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানা ও পৌর ছাত্রদলের আহ্বায়ক মোতালেব হোসেন পান্নার নেতৃত্বে একদল লোক আমাদের ওপর হামলা চালায়। তারা ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ধারণ করা ফুটেজ মুছে ফেলে এবং আমাদের শারীরিকভাবে নির্যাতন করে।’

মানববন্ধনে সাংবাদিক নেতারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং লালপুর ও বাগাতিপাড়া থানার ওসিকে ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের দাবি জানান। নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।

এর আগে, মঙ্গলবার (১১) দুপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে নাটোরের বাগাতিপাড়া ও লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। হামলা চালিয়ে মারধর করা হয়েছে পেশাগত দায়িত্বে থাকা একাধিক সংবাদকর্মীকে।

কর্মচারী ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে চরম মারমুখী অবস্থান নেন। তারা ইউএনওর বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ তুলে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন।

প্রায় একই সময়ে লালপুর উপজেলায় বিএনপির নেতাকর্মীরা ইউএনও কার্যালয় ঘেরাও করেন। এক পর্যায়ে তারা ইউএনওর কক্ষে ঢুকে অশালীন আচরণ শুরু করেন।

এ সময় ঘটনা ও বিক্ষোভের তথ্যচিত্র ধারণ করতে গেলে সেখানে দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর চড়াও হয় বিক্ষোভকারীরা। এনটিভি অনলাইনের প্রতিনিধি সজিবুল ইসলাম, মানবজমিনের প্রতিনিধি রশিদুল ইসলাম ও নেক্সাস টিভির প্রতিনিধি শরিফুল ইসলামসহ বেশ কয়েকজন গণমাধ্যমকর্মীকে মারপিট করা হয়। হামলাকারীরা সাংবাদিকদের ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ধারণকৃত ভিডিও ও ছবি মুছে (ডিলিট) ফেলে।

নির্বাচিত সদস্যকে বাদ দিয়েই অনুষ্ঠিত হলো সিন্ডিকেট সভা, আন্…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘আইডিয়া টু ইমপ্যাক্ট’ শীর্ষক কর্ম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা মন্ত্রাণলয়ের মন্ত্রীত্বকে ইবাদত মনে করি: মিলন
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থায় যেই ক্ষমতায় যাবে, সেই হাসিনায় প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
মেয়ের বাড়ি যাচ্ছিলেন ফিরোজা, প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় চল…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার নেতৃত্বে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬