মাউশি বিভাজনে গতি, দুই নতুন অধিদপ্তরের কাঠামো চূড়ান্তে কমিটি

০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৯ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) ভেঙে দুটি পৃথক অধিদপ্তর গঠনের প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। এ লক্ষ্যে শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো (অর্গানোগ্রাম) প্রণয়ন ও দায়িত্ব বণ্টন চূড়ান্ত করতে একটি কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। নবগঠিত দুই অধিদপ্তরের সাংগঠনিক কাঠামো ও কর্মবণ্টন আগামী ১৫ দিনের মধ্যে চূড়ান্ত করার কথা রয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগের সিদ্ধান্ত অনুযায়ী গঠিত এই কমিটিতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মাধ্যমিক-২ অনুবিভাগ শাখার অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করা হয়েছে। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন একই বিভাগের সরকারি মাধ্যমিক-১ শাখার উপসচিব।

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো এক চিঠিতে কমিটির সদস্যদের তালিকাও জানানো হয়। এতে সদস্য হিসেবে রয়েছেন- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের কলেজ-১/২ শাখার যুগ্মসচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক, সাধারণ প্রশাসন শাখার উপপরিচালক, মাধ্যমিক শাখার উপপরিচালক, বাজেট শাখার সহকারী পরিচালক এবং মাধ্যমিক-১ শাখার সহকারী পরিচালক।

সূত্র জানায়, জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের প্রতিনিধিদের মতামত বিবেচনায় নিয়ে দুটি স্বতন্ত্র অধিদপ্তরের জন্য আলাদা অর্গানোগ্রাম ও কার্যতালিকা প্রণয়ন করা হবে। এগুলো অন্যান্য অধিদপ্তরের সাংগঠনিক কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে চূড়ান্ত করার দায়িত্ব এই কমিটির ওপর ন্যস্ত করা হয়েছে।

উল্লেখ্য, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বর্তমান মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ভেঙে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা কার্যক্রমের জন্য ‘মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর’ এবং কলেজ পর্যায়ের শিক্ষা কার্যক্রমের জন্য ‘উচ্চ শিক্ষা অধিদপ্তর’ অথবা ‘উচ্চ শিক্ষা ও গবেষণা অধিদপ্তর’ নামে দুটি আলাদা দপ্তর গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। কমিটি গঠনের মধ্য দিয়ে এই পরিকল্পনা বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি হলো।

কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল আজ, দেখবেন যেভাবে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পেশাগত সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠিত হোক: আলমগীর ম…
  • ০৫ অক্টোবর ২০২৬
লুলা নাকি ফ্লাভিও—কে হবেন ব্রাজিলের প্রেসিডেন্ট, ফয়সালা দ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান…
  • ০৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা যাচ্ছে
  • ০৫ অক্টোবর ২০২৬