সেন্ট্রাল ইউনিভার্সিটি ইস্যুতে সভা ডাকল মন্ত্রণালয়, উপস্থিত থাকবেন যারা

১৫ অক্টোবর ২০২৫, ০৩:৫৬ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির খসড়া অধ্যাদেশের ওপর অংশীজনের মতামত গ্রহণের জন্য মতবিনিময় সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। আজ বুধবার (১৫ অক্টোবর) সিনিয়র সহকরী সচিব নাঈমা খন্দকার স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানানো হয়েছে। আগামী ২০ অক্টোবর এ সভা অনুষ্ঠিত হবে

সভার নোটিশে বলা হয়েছে, প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ এর খসড়া অধ্যাদেশটির ওপর অংশীজনের মতামত গ্রহণের নিমিত্ত এক মতবিনিময় সভা আগামী ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে। এদিন বিকেল ৩টায় শিক্ষা উপদেষ্টার সভাপতিত্বে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে (কক্ষ নম্বর-১৮১৫, ভবন-৬) সভায় বসবেন তারা।  সভায় উপস্থিত থাকতে সংশ্লিষ্টদের নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন: শিক্ষকদের শতাংশ হারে বাড়ি ভাড়া বৃদ্ধি নিয়ে রুদ্ধদ্বার আলোচনা অর্থ মন্ত্রণালয়ে

এতে ইউজিসি চেয়ারম্যান, ঢাকা ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য,  মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (কলেজ), অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়), যুগ্মসচিব (বিশ্ববিদ্যালয় অধিশাখা-২), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা কলেজের অধ্যক্ষ ও সাত কলেজের প্রশাসক, বাকি ছয় কলেজের অধ্যক্ষ, সব কলেজের শিক্ষক পরিষদের সভাপতি, বিসিএস শিক্ষা ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি এবং উপযুক্ত প্রতিনিধিদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
  • ১৬ অক্টোবর ২০২৬
সীমান্ত থেকে দুই পুলিশকে আটক করে নিয়ে গেল বিএসএফ
  • ১৬ অক্টোবর ২০২৬
২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি আটক
  • ১৬ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটি শুরু আজ
  • ১৬ অক্টোবর ২০২৬
আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ১৬ অক্টোবর ২০২৬
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
  • ১৬ অক্টোবর ২০২৬