সেন্ট্রাল ইউনিভার্সিটি দ্রুত বাস্তবায়নে শিক্ষা ভবন অভিমুখে শিক্ষার্থীদের পদযাত্রা আজ

১৩ অক্টোবর ২০২৫, ১০:৩৫ AM
সাত কলেজের লোগো

সাত কলেজের লোগো © সংগৃহীত ছবি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫ দ্রুত বাস্তবায়নের দাবিতে সাত কলেজের শিক্ষার্থীরা আজ শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করবেন।সোমবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় তাদের এই কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে। 

জানা গেছে, সকাল ৯টা ৩০ মিনিট থেকে সাত কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাস থেকে শিক্ষা ভবনের উদ্দেশ্যে রওনা হবেন। নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী—ঢাকা কলেজ সকাল ৯টা ৪৫ মিনিটে নীলক্ষেত থেকে যাত্রা শুরু করে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীদের যুক্ত করবে। এরপর পলাশী হয়ে বকশীবাজারে পৌঁছে বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা পদযাত্রায় যুক্ত হবেন। একই সময়ে কবি নজরুল সরকারি কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা সকাল ৯টা ৩০ মিনিটে শিক্ষা ভবনের পথে রওনা দেবেন।

অন্যদিকে সরকারি তিতুমীর কলেজ, মিরপুর বাঙলা কলেজের শিক্ষার্থীরা সকাল ১০টায় নিজ নিজ অবস্থান থেকে পদযাত্রায় যোগ দেবেন। মূল অবস্থান কর্মসূচি বেলা ১১টায় শিক্ষা ভবনের সামনে শুরু হওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের ২৬ মার্চ সরকার রাজধানীর সাত সরকারি কলেজকে পৃথক করে নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রস্তাবিত নাম নির্ধারণ করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’। কলেজগুলো হলো—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।

তবে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় কাঠামো ঘিরে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে বিরোধ তৈরি হয়েছে। শিক্ষকরা চাচ্ছেন কলেজগুলো স্বতন্ত্র রেখে বিশ্ববিদ্যালয় কাঠামো গঠন করতে। শিক্ষার্থীরা দাবি জানাচ্ছেন পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার। শিক্ষার্থীদের একটি অংশ আবার শিক্ষকদের মতের সঙ্গে একাত্ম হয়ে আন্দোলনে যোগ দিয়েছেন। ফলে তিন পক্ষের এই অবস্থান সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশকে ঘিরে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে।

 

অ্যাকশনএইড নিয়োগ দেবে অ্যাসোসিয়েট প্রোগ্রাম অফিসার, আবেদন ৮…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষায় গঠিত ককাসের নেতৃত্বে স্বাস্থ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিএনপি-এনসিপির নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৫
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু কেড়ে নিল শিশু শিল্পী তা’মীরুল মিল্লাত ছাত্রী তাহিরার…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
রূপায়ন গ্রুপ নিয়োগ দেবে ৫ এজিএম, আবেদন সেপ্টেম্বরজুড়ে
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
মেসির সামনে আরেক মাইলফলকের হাতছানি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬