শিক্ষা মন্ত্রণালয় ও এনটিআরসিএর সভা আজ, আলোচনায় দুই বিষয়

২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৯ AM
শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষ

শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষ © সংগৃহীত

দুটি বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিতে সভায় বসতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয় এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সভা দুটি অনুষ্ঠিত হবে। দুটি সভাতেই মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহেনা পারভীন সভাপতিত্ব করবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, রবিবার সকাল ১০টায় শুরু হতে যাওয়া সভায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের বিধিমালা সংশোধনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। মূলত এনটিআরসিএর নিয়োগ প্রক্রিয়ায় ভাইভার নম্বর বিধিমালায় যুক্ত করার বিষয়ে সভায় সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

সূত্রের তথ্য অনুযায়ী, দ্বিতীয় সভাটি শুরু হবে বেলা ১১টায়। এ সভায় শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন তিনটি অধিদপ্তরের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদে নিয়োগের জন্য জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী ৪০টি পদে ন্যূনতম কাম্য শিক্ষাগত যোগ্যতার সমতা বিধান নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘দুটি সভাই গুরুত্বপূর্ণ। সভায় শিক্ষা মন্ত্রণালয়, এনটিআরসিএ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তর ছাড়াও বিভিন্ন অংশীজনরা উপস্থিত থাকবেন। সভা শেষে গৃহীত সিদ্ধান্ত নিয়ে বলা যাবে।’

হোটেলে গোপন ক্যামেরা? শনাক্ত করবেন যেভাবে
  • ২২ জুলাই ২০২৬
জামায়াতে ধর্মীয় ঘরানার নেতা নয়, দরকার আরও বেশি পলিসি মেকার
  • ২২ জুলাই ২০২৬
দুপুরের মধ্যে দেশের ১৭ জেলায় ভারী বৃষ্টির আভাস, নদীবন্দরে স…
  • ২২ জুলাই ২০২৬
জবিতে জিয়াউর রহমানকে নিয়ে আয়োজিত সেমিনারে গেলেই মিলবে ২ কোর…
  • ২২ জুলাই ২০২৬
শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, ৪ সেমিস্টারের জন্য বহিষ্কার…
  • ২২ জুলাই ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন—দাবি হাসনাত…
  • ২২ জুলাই ২০২৬