শিক্ষাপ্রতিষ্ঠানে বরাদ্দকৃত বাজেটের ১২ মাসের হিসাব পাঠানোর নির্দেশ

০৩ জুলাই ২০২৫, ০৭:৫২ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৬:০৯ PM
কারিগরি শিক্ষা অধিদপ্তর

কারিগরি শিক্ষা অধিদপ্তর © ফাইল ফটো

কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে বরাদ্দকৃত বাজেটের ১২ মাসের হিসাব বিবরণী পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ৭ জুলাইয়ের মধ্যে এ তথ্য পাঠাতে হবে।

বুধবার কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক-১ (প্রশাসন ও হিসাব) মো: হাবিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, ‘২০২৪-২০২৫ অর্থবছরে ১২ মাসের হিসাব বিবরণী হিসাবরক্ষণ কর্মকর্তার স্বাক্ষরসহ প্রস্তুতপূর্বক আগামি ৭ জুলাই ২০২৫ খ্রি. তারিখের মধ্যে সহকারী পরিচালক-০১ (প্রশাসন ও হিসাব), কারিগরি শিক্ষা অধিদপ্তর এর ই-মেইল [email protected] এবং হার্ডকপি অধিদপ্তরে প্রেরণের জন্যে নির্দেশক্রমে অনুরোধ করা হল।’

নির্দেশনার অনুলিপি সকল আঞ্চলিক কার্যালয়ের পরিচালক, সব ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ, কারিগরি শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ের (টিটিটিসি) অধ্যক্ষ, সকল পলিটেকনিক/মনোটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষদের পাঠানো হয়েছে।

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬