মাধ্যমিক, উচ্চশিক্ষা ও মাদ্রাসায় বাজেটে বরাদ্দ বাড়ছে

০২ জুন ২০২৫, ০৪:২৭ PM , আপডেট: ০৪ জুন ২০২৫, ০৪:০৩ PM
বাজেট ২০২৫-২৬

বাজেট ২০২৫-২৬ © টিডিসি সম্পাদিত

আজ সোমবার (২ জুন) দুপুর ৩টা থেকে আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা শুরু করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আসন্ন বাজেট চলতি অর্থবছরের মূল বাজেটের চেয়ে প্রায় ৭ হাজার কোটি টাকা কম এবং সংশোধিত বাজেটের তুলনায় ৪৬ হাজার কোটি টাকা কম।

চলতি অর্থবছরের মূল বাজেটের আকার ছিল ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা, সংশোধিত বাজেটে এটি দাঁড়িয়েছে ৭ লাখ ৪৪ হাজার কোটি টাকা। 

আগামী ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ কমানো হলেও শিক্ষা মন্ত্রণালয়ের বরাদ্দ বাড়ানো হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের দুটি বিভাগ রয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক, উচ্চশিক্ষা, কারিগরি ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ করে এই মন্ত্রণালয়।

২০২৫-২৬ অর্থবছরে মাধ্যমিক ও উচ্চশিক্ষায় মোট ৪৭ হাজার ৫৬৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এর আগে ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে এ খাতে বরাদ্দ ছিল ৪৪ হাজার ১০৮ কোটি টাকা।   

আর কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এর জন্য ২০২৫-২৬ অর্থবছরে ১২ হাজার ৬৭৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে এ খাতে বরাদ্দ ছিল ১১ হাজার ৭৮৩ কোটি টাকা।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬