যে কারণে এপ্রিলের বেতনের প্রস্তাব পাঠাতে বিলম্ব

১২ মে ২০২৫, ০৯:৪৭ AM , আপডেট: ১৯ মে ২০২৫, ০৭:৩৬ PM
শ্রেণিকক্ষে শিক্ষক

শ্রেণিকক্ষে শিক্ষক © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতনের প্রস্তাব এখনো শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায়নি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। চলতি সপ্তাহে বেতনের প্রস্তাব পাঠানোর কথা থাকলেও সেটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বেতনের প্রস্তাব তৈরির দায়িত্বে থাকা এক কর্মকর্তা অসুস্থ হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) মো: মিজানুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট ডেঙ্গুতে আক্রান্ত। এজন্য এখনো বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।’

কবে নাগাদ এপ্রিলের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে আসবে এমন প্রশ্নের জবাবে অতিরিক্ত সচিব বলেন, ‘চলতি সপ্তাহে বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠাতে বলেছি। আমাদের এখানে প্রস্তাব আসার পর আরও কয়েক জায়গা থেকে অনুমোদন নিতে হয়। এরপর বেতন ব্যাংকে পাঠানো। আশা করছি আগামী সপ্তাহে শিক্ষক-কর্মচারীরা এপ্রিলের বেতন পাবেন।’

জানা গেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন-ভাতা পান। তবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে ‘অ্যানালগ’ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো।

এর পরিপ্রেক্ষিতে গত ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন-ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের ২০৯ জন শিক্ষক-কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয়। পরবর্তী সময়ে গত ১ জানুয়ারি ১ লাখ ৮৯ হাজার শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন-ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন।

দ্বিতীয় ধাপে ৬৭ হাজার, তৃতীয় ধাপে ৮৪ হাজার এবং চতুর্থ ধাপে ৮ হাজার ২০০ এর অধিক শিক্ষক-কর্মচারী ফেব্রুয়ারি এবং মার্চ মাসের বেতন পেয়েছেন। তবে তারা এখনো এপ্রিল মাসের বেতন-ভাতা পাননি। আগামী সপ্তাহে বেতন পাওয়ার কথা থাকলেও বেতনের প্রস্তাব না পাঠানোয় সেই সম্ভাবানও ক্ষীণ হয়ে গেল।

বিড়ি খাওয়া নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কনসার্টে মা…
  • ২১ নভেম্বর ২০২৬
ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে গণভোটের রায় বাস্তবায়নের দাবি এগ্রিকা…
  • ২১ নভেম্বর ২০২৬
আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬