চলতি মাসের দুই শনিবারে বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ

০৭ মে ২০২৫, ১০:১৬ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:০৫ PM

© ফাইল ফটো

চলতি মাসের দুই শনিবার (১৭ ও ২৪ মে) সব সরকারি-বেসরকারি স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজ বুধবার (৭ মে) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক আদেশে এমন নির্দেশ দেওয়া হয়েছে। 

আদেশে বলা হয়েছে, সরকার আসন্ন পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি এবং দাপ্তরিক কাজের স্বার্থে ১৭ মে (শনিবার) ও ২৪ মে (শনিবার) সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রাখার ঘোষণা করেছে। ছুটিকালীন সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে এবং সাপ্তাহিক ছুটির দিন (১৭ মে ও ২৪ মে) সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা রাখার নির্দেশনা রয়েছে।

সাপ্তাহিক ছুটির দিনে অফিস এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলা রাখার বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে আদেশে।

আরো পড়ুন: বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা স্থাপনের অনুমতি দিতে নীতিমালা করছে ইউজিসি

এ বিষয়ে বিভাগের সেবা শাখার সিনিয়র সহকারী সচিব জাবের মো. সোয়াইব গণমাধ্যমকে বলেন, ‘আগামী ১৭ ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিন শনিবার হলেও এ দুইদিন সব সরকারি ও বেসরকারি সব অফিস খোলা রাখার নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সে নির্দেশনার আলোকে এ দুই শনিবার শিক্ষা সংক্রান্ত বিভিন্ন অফিস ও সব সরকারি-বেসরকারি স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা রাখার নির্দেশনা দিয়ে আদেশ জারি করা হয়েছে।’

ভোরে প্রশ্নপত্রের অস্পষ্ট ছবি পান এনবিআর কর্মচারী, এআই দিয়ে…
  • ১৭ অক্টোবর ২০২৬
কুয়াশার চাদরে ভোরের স্নিগ্ধতা, নীরবেই দুয়ারে হেমন্ত
  • ১৭ অক্টোবর ২০২৬
দেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশই বেকার, শিক্ষাগত যোগ্যতার…
  • ১৭ অক্টোবর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ রাবিপ্রবিতে ছাত্রদলের পর এবার কমিটি দিল পিস…
  • ১৭ অক্টোবর ২০২৬
পছন্দের খাবার বাদ না দিয়েও ওজন কমানো সম্ভব, মানতে হবে ৫ কৌশল
  • ১৭ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী প্রমা গ্রেপ্তার
  • ১৭ অক্টোবর ২০২৬