সরকারি হচ্ছে রাজধানীর এক কলেজ

১৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © সংগৃহীত

রাজধানীর ধানমন্ডির ‘ঢাকা মহিলা কলেজ’ সরকারিকরণের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটির জাতীয়করণের সম্ভাব্যতা যাচাই করে তার প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পাঠাতে মাউশিকে নির্দেশনা দেওয়া হয়েছে। 

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিটি মাউশির মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলকে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংসদ সদস্যদের প্রতিশ্রুতি ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেল থেকে ঢাকা জেলার ধানমন্ডির ‘ঢাকা মহিলা কলেজ’ জাতীয়করণের সম্ভাব্যতা যাচাই, জাতীয়করণের সম্ভাব্যতা যাচাই করে সরেজমিনে পরিদর্শনপূর্বক বিস্তারিত তথ্য বিবরণী প্রতিবেদন সংযুক্ত ছকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পাঠাতে হবে। 

এতে আরও বলা হয়, প্রতিবেদনে উপজেলার আয়তন, ইউনিয়নের সংখ্যা, মোট জনসংখ্যা, জাতীয়করণের যৌক্তিকতা, উপজেলায় বর্তমানে কতটি প্রতিষ্ঠান জাতীয়করণ করা হয়েছে তার তথ্য উল্লেখ করতে হবে। 

কলেজের ল্যাব সহকারীদের গ্রেড বৈষম্য নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ১৫ অক্টোবর ২০২৬
সংসদে গণতন্ত্রের কথা বললেও ক্যাম্পাসে গণতন্ত্র হত্যা করছে ব…
  • ১৫ অক্টোবর ২০২৬
সাফ চ্যাম্পিয়নশিপে খেলবেন রোনান সুলিভান
  • ১৫ অক্টোবর ২০২৬
৩০ মার্কেটিং অফিসার নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্ক, আবে…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পে-স্কেল নিয়ে নতুন তথ্য জানালেন মাউশি ডিজি
  • ১৫ অক্টোবর ২০২৬
সরকারি কর্মকর্তাদের যোগসাজশে যুব উন্নয়নের প্রশ্নফাঁস, গ্রেপ…
  • ১৫ অক্টোবর ২০২৬