দুর্গাপূজায় শনিবার অফিস খোলা ও তিনদিন বন্ধ নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি জারি

১৫ অক্টোবর ২০২৬, ১১:৪৩ AM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৭ অক্টোবর (শনিবার) অফিস খোলা রাখা এবং ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিনের ছুটি কার্যকর করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকে ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠানো হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রশাসন ও সংস্থাপন শাখা থেকে এ বিজ্ঞপ্তি জারি করা হয়। এতে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব মো. রাজিবুল আলম।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৭ অক্টোবর শনিবার অফিস খোলা থাকবে। অন্যদিকে, ২০, ২১ ও ২২ অক্টোবর যথাক্রমে মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার ছুটি থাকবে।

এর আগে, ২২ অক্টোবর অফিস খোলা রাখার কথা থাকলেও নির্বাহী আদেশে ওই দিন ছুটি ঘোষণা করে সরকার।

প্রজ্ঞাপন অনুযায়ী, বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর, পরিচ্ছন্নতা, টেলিফোন ও ইন্টারনেট, ডাকসেবা, হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবাসহ জরুরি কার্যক্রম এ ছুটির আওতাবহির্ভূত থাকবে। এসব সেবার সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরাও ছুটির আওতার বাইরে থাকবেন।

ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে। আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবেন।

এ ছাড়া বেসরকারি খাতের শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা ও অন্যান্য প্রতিষ্ঠানের ছুটির বিষয়ে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা দেবে।

র‍্যাগিংয়ের দায়ে পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনের …
  • ১৫ অক্টোবর ২০২৬
কারিগরি শিক্ষার্থীদের ৭১ শতাংশই পড়ছেন বেসরকারি প্রতিষ্ঠানে
  • ১৫ অক্টোবর ২০২৬
কর অঞ্চল-১ চট্টগ্রামে ২৬ জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৫ অক্টোবর ২০২৬
টুর্নামেন্টের সীমানায় বল যাওয়াকে কেন্দ্র করে নজরুল বিশ্ববিদ…
  • ১৫ অক্টোবর ২০২৬
জেলের সন্তানের পুলিশ হওয়া হলো না, বিসিএস গেজেটে নেই ঢাবির চ…
  • ১৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাবি ছাত্রদলের কর্মসূচি বয়কট
  • ১৫ অক্টোবর ২০২৬