বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদের সংখ্যা কত—জানাল মন্ত্রণালয়

২১ এপ্রিল ২০২৫, ০৫:৪৮ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:৩৮ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য পদের তথ্য সংগ্রহ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ সংখ্যা শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করেছে এনটিআরসিএ।

সোমবার (২১ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, এই মুহূর্তে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এক লাখ এক হাজার ১৪২টি পদ শূন্য রয়েছে। এর মধ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রতিষ্ঠান সমূহে ৫৪ হাজার ৭২৮টি এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের শিক্ষাপ্রতিষ্ঠানে ৪৬ হাজার ৪১৪টি পদ শূন্য রয়েছে। এ তথ্যের সঠিকতা যাচাইয়ের কাজ চলছে। এই সংখ্যা পরিবর্তন হতে পারে।

আরও পড়ুন: শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয়

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা জানান, ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষকের পদ শূন্য থাকার কারণ জানতে চেয়ে এনটিআরসিএকে চিঠি পাঠানো হয়েছিল। সেই চিঠির জবাব সংস্থাটি দিয়েছে। সেখানে শূন্য পদের সংখ্যাও উল্লেখ করা হয়েছ।’

পদ শূন্য থাকার কারণ হিসেবে এনটিআরসিএ কি কি জানিয়েছে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, ‘এনটিআরসিএর নিবন্ধন সনদের মেয়াদ তিন বছর হওয়ায় ১-১৫তম নিবন্ধনধারীরা ৫ম গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে না পারা; বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন কাঠামো ভালো না হওয়ায় প্রার্থীদের আবেদন না করা; নারী কোটা বহাল থাকা অন্যতম। আমরা কারণগুলোর যৌক্তিকতা যাচাই করছি। এরপর এ বিষয়ে করণীয় নির্ধারণ করা হবে।’

দুর্যোগ ও ত্রাণমন্ত্রী দুলু এভারকেয়ারে ভর্তি
  • ১১ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র নিলেন শফিউল বাবুর স্ত্রী বীথ…
  • ১১ এপ্রিল ২০২৬
সুপ্রিম কোর্ট সচিবালয় ও বিচারক নিয়োগ রহিতকরণ বিল দেশকে ভয়ান…
  • ১১ এপ্রিল ২০২৬
গুম হওয়া ছাত্রনেতা রাসেলের বোন লাবনীর বিএনপির মনোনয়ন সংগ্রহ
  • ১১ এপ্রিল ২০২৬
সত্যিই কি কুকুরের পা বেঁধে কুমিরকে খেতে দেওয়া হয়েছিল?
  • ১১ এপ্রিল ২০২৬
তেলের দাবিতে এবার এসিল্যান্ডকে ইটপাটকেল নিক্ষেপ
  • ১১ এপ্রিল ২০২৬
close