৪৩তম বিসিএসের গেজেট কবে—জানাল জনপ্রশাসন মন্ত্রণালয়

১৩ অক্টোবর ২০২৪, ০৫:৩৬ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
জনপ্রশাসন মন্ত্রণালয়

জনপ্রশাসন মন্ত্রণালয় © ফাইল ছবি

৪৩তম বিসিএসে নিয়োগের গেজেট প্রকাশের সব কাজ শেষ করা হয়েছে। যে কোনো মুহূর্তে নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হবে।রোববার (১৩ অক্টোবর) বিকেলে দ্যা ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগের যুগ্ম সচিব রহিমা আক্তার।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ৪৩তম বিসিএসের নিয়োগের গেজেট প্রকাশের সব কার্যক্রম গত বুধবার শেষ হয়েছে। তবে বৃহস্পতিবার থেকে পূজার ছুটি শুরু হয়ে যাওয়ায় গেজেট প্রকাশের কার্যক্রম আটকে যায়। আগামীকাল সোমবার থেকে সরকারি অফিসের কার্যক্রম শুরু হচ্ছে। এদিনই নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হতে পারে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের শীর্ষ এক কর্মকর্তা জানান, ‘চলতি সপ্তাহেই ৪৩তম বিসিএসের নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হবে। তবে কোন দিন হবে তা নির্দিষ্ট করে বলা সম্ভব হচ্ছে না।’

গত বছরের ২৬ ডিসেম্বর ৪৩তম বিসিএসের ক্যাডার ও নন-ক্যাডারের ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট দুই হাজার ৮০৫ জন নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হয়। তাদের মধ্যে ক্যাডার ২ হাজার ১৬৩ জন এবং নন-ক্যাডার ৬৪২ জন।

২০২২ সালের জুলাইয়ে লিখিত পরীক্ষার কার্যক্রম শুরু করে পিএসসি। গত বছরের ২০ আগস্ট লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ৯ হাজার ৮৪১ জন। তারা মৌখিক পরীক্ষায় অংশ নেন।

একাদশে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল আজ
  • ০১ অক্টোবর ২০২৬
টেলিটকের সব প্যাকেজের সিমে বড় অফার ঘোষণা, খরচ কমল রিপ্লেসমে…
  • ০১ অক্টোবর ২০২৬
তারা একাধিক অভিযোগ এনেছে, একটাও প্রমাণ আনেনি—শিবিরকে নিয়ে আ…
  • ০১ অক্টোবর ২০২৬
পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু
  • ০১ অক্টোবর ২০২৬
টাইমস হায়ার র‍্যাঙ্কিংয়ে বিজ্ঞান ও প্রযুক্তিতে দিনদিন অবনতি…
  • ০১ অক্টোবর ২০২৬
নোবিপ্রবির মেডিকেল সেন্টারে আপত্তিকর অবস্থায় যুগল, অতঃপর...
  • ০১ অক্টোবর ২০২৬