চাকরি ছাড়লেন বিসিএস শিক্ষা ক্যাডারের ১০ কর্মকর্তা

২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫০ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১১:৫৭ AM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

বিসিএস শিক্ষা ক্যাডারের ১০ কর্মকর্তা চাকরি ছেড়েছেন। প্রশাসন, হিসাব ও নিরীক্ষা, বন, কর ও পরিবার পরিকল্পনা, শুল্ক ও আবগারি ক্যাডারের চাকরিতে যোগ দেওয়ার জন্য এই চাকরি ছেড়েছেন বলে জানা গেছে। সোমবার (২৩ সেপ্টেম্বর)  শিক্ষা মন্ত্রণালয়ের অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়েছে, চুয়াডাঙ্গার দর্শনা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক মো. আশরাফুল হক, রাজবাড়ী পাংশা সরকারি কলেজের প্রভাষক মো, মোস্তাফিজুর রহমান ও চট্টগ্রামের পটিয়া সরকারি কলেজের প্রভাষক ফাহামিদা জেরিন প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার পদ হিসেবে যোগদান করায় এই চাকরি ছেড়েছেন।

এছাড়াও হিসাব ও নিরীক্ষা ক্যাডারে সহকারী মহাহিসাবরক্ষক পদ হিসেবে যোগদান করায় চাকরি ছেড়েছেন ঝিনাইদহের মহেশপুর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক এম এ রহিম। বন ক্যাডারে সহকারী বন সংরক্ষক পদে যোগদান করায় চাকরি ছেড়েছেন নওগাঁর অপারেটিভ মহিলা কলেজের প্রভাষক মো. মশিউর রহমান ও পিরোজপুরের স্বরূপকাঠি সরকারি কলেজের প্রিয়াংকা হালদার।

আরও পড়ুন: বিসিএসের চাকরি ছাড়লেন ৬ কর্মকর্তা 

একই দিন পরিবার পরিকল্পনা, শুল্ক ও আবগারি ক্যাডারের চাকরিতে যোগ দেওয়ার জন্য চাকরি ছেড়েছেন ঢাকা হাজারিবাগের শহীদ বেগম শেখ ফজিলাতুন নেছা মুজিব সরকারি মহাবিদ্যালয়ের প্রভাষক ফার্সিয়া রেজিয়া, শরীয়তপুরের নড়িয়া সরকারি কলেজের প্রভাষক কাজী হুমায়রা ও মেহেরপুরের মুজিব নগর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মো, শরিফুল ইসলাম।

৮ মাসের শিশুকে ৩০ হাজারে বিক্রি করে চুরির নাটক সাজান মা
  • ০২ আগস্ট ২০২৬
জিনের নির্দেশে কবর থেকে ১২ ঘণ্টা পর লাশ উত্তোলন
  • ০২ আগস্ট ২০২৬
১৬ হাজার পিস ইয়াবাসহ ৪ যুবক-যুবতী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ভাড়া বাসায় পর্নোগ্রাফি তৈরির অভিযোগ; দুই নারীসহ আটক ৪
  • ০২ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময়সূচি
  • ০২ আগস্ট ২০২৬
২০ বছর ধরে মৃত ব্যক্তির বেতন তুলে নেওয়ার অভিযোগ জামায়াত নেত…
  • ০২ আগস্ট ২০২৬