বিসিএসের চাকরি ছাড়লেন ৬ কর্মকর্তা

১২ জুলাই ২০২৪, ০৯:১৮ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৪১ AM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © লোগো

বিসিএস ক্যাডারের ৬ কর্মকর্তা চাকরি ছেড়ে দিয়েছেন। বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চাকরিতে যোগ দেওয়ার জন্য এই চাকরি ছেড়েছেন এই তারা। জানা গেছে, বিসিএস ক্যাডারের এই কর্মকর্তারা সবাই শিক্ষা ক্যাডারের। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের আলাদা আলাদা অফিস আদেশে এই তথ্য জানানো হয়।  

সর্বশেষ, গতকাল বৃহস্পতিবার (১১ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের এক অফিস আদেশে ময়মনসিংহের সরকারি টিচার্স ট্রেনিং কলেজের প্রভাষক আবু হানিফের চাকরি ছাড়ার বিষয়টি জানানো হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে প্রভাষক হিসেবে যোগদান করায় এই চাকরি ছেড়েছেন।

এর আগে গত বুধবার (১০ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের আলাদা তিনটি (প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অফিস আদেশ) অফিস আদেশে ৪ কর্মকর্তার চাকরি ছাড়ার বিষয়টি জানানো হয়েছে। তারা হলেন, বরিশালের সরকারি ব্রজমোহন কলেজের সহকারী অধ্যাপক শিশির চন্দ্র পাইক, গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের প্রভাষক খুরশীদ আলম, সাতক্ষীরা সরকারি কলেজের প্রভাষক ইদ্রিস আলী ও রাজবাড়ী সরকারি কলেজের প্রভাষক প্রিয়াংকা সাহা।

এরমধ্যে তিনজন বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদান এবং অপর একজন (খুরশীদ আলম) খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে যোগদান করায় এই চাকরি ছেড়েছেন।

এছাড়া ৩ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের এক অফিস আদেশে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের প্রভাষক মনিরুল ইসলামের চাকরি ছাড়ার বিষয়টি জানানো হয়। তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদান করায় এই চাকরি ছেড়েছেন।

খণ্ডিত দৃশ্যকে ‘অস্ত্র হাতে প্রতিমন্ত্রীর অভিযান’ শীর্ষক চট…
  • ১৮ অক্টোবর ২০২৬
মায়ার বাঁধনে জড়িয়ে অনলাইনে প্রেম, যে ৭ লক্ষণ দেখে বুঝবেন ‘প…
  • ১৮ অক্টোবর ২০২৬
৪ অনুষদে শিক্ষক নেবে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়
  • ১৮ অক্টোবর ২০২৬
তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা
  • ১৮ অক্টোবর ২০২৬
দিনাজপুরে ২০ হাজার ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ দম্পতি গ্রেপ্তার
  • ১৮ অক্টোবর ২০২৬
চট্টগ্রামে বন্ধুদের হামলায় যুবকের মৃত্যু, গ্রেপ্তার ৪
  • ১৮ অক্টোবর ২০২৬