যে কারণে শিক্ষকদের বদলির কর্মশালা স্থগিত হলো

০১ জানুয়ারি ২০২৪, ০৮:১০ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে দ্বিতীয় কর্মশালার তারিখ ঘোষণার একদিন পরই তা স্থগিত করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার এ সভা হওয়ার কথা ছিল।

সোমবার (১ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব (বেসরকারি মাধ্যমিক-১) মোহাম্মদ তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি সংক্রান্ত কর্মশালা স্থগিতের কথা জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল-কলেজ) শিক্ষক ও কর্মচারী আচরণ, শৃঙ্খলা ও আপিল বিধিমালা-২০২৩ এবং এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৩ সংক্রান্ত কর্মশালা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো।’

শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ দেশের বাইরে থাকায় সভার তারিখ পেছানো হয়েছে। তিনি দেশে ফেরার পর নতুন করে কর্মশালার তারিখ ঘোষণা করা হবে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা জানান, ‘মহাপরিচালক মহোদয় ভারতে অবস্থান করছেন। তার মা অসুস্থ। অপারেশন করাতে হবে। তবে খুব দ্রুত তিনি দেশে ফিরবেন বলেও জানান ওই কর্মকর্তা।’

অধিদপ্তরের কর্মকর্তারা জানান, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের আলাদা গণবিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিষ্ঠান পরিবর্তন করানো সম্ভব নয়। এক্ষেত্রে অনেক জটিলতা সৃষ্টি হতে পারে। তাই শূন্য পদের বিপরীতে বদলির প্রক্রিয়া চালুর পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া বদলি নিয়ে হাইকোর্টের একটি রায় রয়েছে। সেই রায়ও পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

১৮ বছর পরও বদলাল না দৃশ্যপট, রেকর্ড ১৪তমবার ফাইনালে ভারত
  • ১৪ নভেম্বর ২০২৬
এনএসইউতে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ পালিত
  • ১৪ নভেম্বর ২০২৬
আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান হলেন আইইউবিএটি অধ্যাপক ড. …
  • ১৪ নভেম্বর ২০২৬
ইবিতে র‍্যাগিং ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২৬ শিক্ষার্থী বহিষ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্তির সুপারিশ যাচ্ছে মন্ত্রণালয়ে
  • ১৪ নভেম্বর ২০২৬
গঙ্গার পানিবণ্টন চুক্তিতে গ্যারান্টি ও সালিশির বিধানের দাবি
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950