১৪২ কলেজে বিসিএস ক্যাডার অধ্যক্ষ নিয়োগ দিতে আবেদন আহবান

১২ ডিসেম্বর ২০২৩, ০১:২৫ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

দেশের ১৪২টি কলেজে বিসিএস ক্যাডার থেকে অধ্যক্ষ নিয়োগ দিতে আবেদন চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা ক্যাডারের অধ্যাপকরা আগামী ১৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) থেকে আবেদন করতে পারবেন। ই-মেইলে আবেদন করার সুযোগ পাবেন ২৪ ডিসেম্বর পর্যন্ত।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (মাউশি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) সরকারি কলেজ শাখার উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এতে বলা হয়েছে, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের অধ্যাপক পর্যায়ের কর্মকর্তাদের সদ্য সরকারি হওয়া কলেজগুলোতে অধ্যক্ষ পদে বদলি বা পদায়ন করা হবে। এ জন্য ইমেইলের মাধ্যমে ১৪ থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে আবেদন পাঠাতে হবে।

আরো পড়ুন: এবার বসছেন না উপাচার্যরা, ভর্তি পরীক্ষা নিয়ে সমন্বয়হীনতার শঙ্কা

জানা গেছে, দেশে সরকারি কলেজ আছে ৬৩২টি। এর মধ্যে ৩২৯টি পুরোনো। আর ২০১৮ সালে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ৩০২টি বেসরকারি কলেজ জাতীয়করণ করা হয়। ২০১৮ সালের পর এসব কলেজের জনবল নিয়ে জটিলতা তৈরি হয়।

এরমধ্যে অনেক শিক্ষক অবসরে গেছেন। ফলে শতাধিক কলেজ অধ্যক্ষবিহীন হয়ে পড়ে। এতে সংকটে পড়েছে প্রতিষ্ঠানগুলো। এ সংকট দূর করতে কলেজগুলোতে অধ্যক্ষ দিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়।

কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, প্রেমিককে পাঠানো মেসেজের স…
  • ১২ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ না পেয়ে ছাত্রদল নেতা…
  • ১২ আগস্ট ২০২৬
ইবিতে অর্থের প্রলোভনে বহিরাগত শিশুকে যৌন হয়রানি, ভ্যানচালক …
  • ১২ আগস্ট ২০২৬
আকিজ বশির গ্রুপে চাকরি, আবেদন করুন আজই
  • ১২ আগস্ট ২০২৬
‘নিয়োগ কম পাওয়ায়’ এখন পর্যন্ত ১৮ ইউএনও কার্যালয়ে হামলা-ভাঙচ…
  • ১২ আগস্ট ২০২৬
নাটোরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ, ক্…
  • ১২ আগস্ট ২০২৬