কী প্রতীক পেলেন রুমিন ফারহানা?

২১ জানুয়ারি ২০২৬, ০২:০৫ PM
রুমিন ফারহানা

রুমিন ফারহানা © সংগৃহীত

প্রতীক পেয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শারমিন আক্তার জাহান তার হাতে হাঁস প্রতীক তুলে দেন। রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসন থেকে স্বতন্ত্র হিসেবে লড়বেন। তিনি বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

এ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি জুনায়েদ আল হাবিবকে মনোনয়ন দেওয়া হয়। দলের সিদ্ধান্ত না মানায় বিএনপি তাকে বহিষ্কার করে। রুমিন ফারহানা জানান, হাঁস তার পছন্দ। বাড়িতেও হাঁস পালেন। তিনি এ প্রতীকটি বরাদ্দ চেয়েছিলেন। পছন্দের প্রতীক বরাদ্দ পেয়ে তিনি খুশি।

এদিকে নিজের কর্মী-সমর্থকদের ভোটের বিষয়ে প্রশাসনকে সহযোগিতার আহবান জানিয়েছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে আশুগঞ্জে আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেন, ‘কারো উসকানিতে পা দেওয়া যাবে না।’

ম্যাজিস্ট্রেটের সঙ্গে রুমিন ফারহানার বাগবিতণ্ডার জের ধরে তাকে দুটি শোকজ নোটিশ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার এসব নোটিশের জবাব দেওয়ার কথা।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬