এমপিওভুক্তির জটিলতা কাটছে আইসিটি শিক্ষকদের

০৬ আগস্ট ২০১৮, ১০:০০ PM

© লোগো।

জাটিলতা কাটছে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের আইসিটি শিক্ষকদের নিয়োগ ও এমপিওভুক্তির। নিম্ন মাধ্যমিক এমপিওভুক্ত বিদ্যালয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের এমপিও দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলেছে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং এনটিআরসিএ’র চেয়ারম্যানকে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক আদেশে এ তথ্য জানা গেছে।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের সহকারী শিক্ষকের শূন্য পদে নিযোগের জন্য পরবর্তী প্রযোজনীয় ব্যবস্থা গ্রহণ করা যাবে বলেও প্রজ্ঞাপনে জানোনো হয়েছে।

প্রজ্ঞাপনে আরো জানানো হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা আইসিটির সহকারী শিক্ষক পদটি প্যাটার্নভুক্ত হওয়ায় এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) পদে এরই মধ্যে বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের এমপিও দেওয়ার বিষয়ে পরবর্তী প্রযোজনীয় ব্যবস্থা গ্রহণ করা যাবে। এ নীতিমালা জারি হওয়ার পর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসি) মাধ্যমে সহকারী শিক্ষক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) এর শূন্য পদে নিয়োগের জন্য পরবর্তী প্রযোজনীয় ব্যবস্থা গ্রহণ করা যাবে।

শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আবেদন ২৫ অক্টো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শেষ মুহূর্তে টাকা নিয়ে বিশেষ সুবিধা প্রদানের অভিযোগ নির্বাচ…
  • ০৩ অক্টোবর ২০২৬
তিতুমীর কলেজে শিবিরের নবীন বরণের ব্যানার ছেঁড়ার অভিযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬
স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকার পরামর্শ …
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি ব্র্যাক অ্যাকাডেমিতে, আবেদন ১০ অক্ট…
  • ০৩ অক্টোবর ২০২৬
নতুন উপাচার্যের বক্তব্য নিয়ে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ, …
  • ০৩ অক্টোবর ২০২৬