শিক্ষক নিয়োগে অনিয়ম রোধে মন্ত্রণালয়ের সভা ২ অক্টোবর

২০ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৮ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৫ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ফটো

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক নিয়োগে অনিয়ম দূরীকরণের সভা আগামী ২ অক্টোবর অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মুহাম্মদ দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-৩ শাখা কর্তৃক আগামী ২ অক্টোবর দিনব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (আমাই) এর হলরুমে “বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ/উপাধ্যক্ষ/প্রধান শিক্ষক/সহকারী প্রধান শিক্ষক নিয়োগে অনিয়ম দূরীকরণ এবং মানসম্মত প্রতিষ্ঠান প্রধান নিয়োগে করণীয় নির্ধারণ” সংক্রান্ত অনুষ্ঠিতব্য কর্মশালা অনুষ্ঠিত হবে।

সকাল ১০টা থেকে শুরু হওয়া এ কর্মশালা চলবে বিকেল ৪টা পর্যন্ত৷ সভায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সভাপতিত্ব করবেন।

বিমানে নয় ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ে গেলেন প্রধান…
  • ২৪ জুন ২০২৬
শিক্ষকদের ৫ মাসের বকেয়ার টাকা নিয়ে সুখবর দিল মাউশি
  • ২৪ জুন ২০২৬
আরএফএল গ্রুপ নিয়োগ দেবে এক্সিকিউটিভ, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ২৪ জুন ২০২৬
দখল-দূষণে অনেক নদ-নদী খালে পরিণত হয়েছে: ত্রাণমন্ত্রী
  • ২৪ জুন ২০২৬
সাড়ে তিন দশক পর ‎‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেটে শিক্ষ…
  • ২৪ জুন ২০২৬
খাগড়াছড়িতে গোলাগুলিতে ইউপিডিএফের দুই সদস্য নিহত
  • ২৪ জুন ২০২৬