স্কুলের ১৭ শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি

০২ আগস্ট ২০২৩, ০৭:২৬ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৬ AM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ১৭ জন সহকারী শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

বুধবার (২ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব (সরকারি মাধ্যমিক-১) মোসাম্মৎ রহিমা আক্তার স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের অব্যাহতি দেওয়া হয়।

আদেশে বলা হয়, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ১৭ জন সহকারী শিক্ষকের আবেদনের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সুপারিশ অনুযায়ী তাদের দুটি শর্তে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো।

অব্যাহতি পাওয়া শিক্ষকদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন

চাকরি থেকে অব্যাহতির দুটি শর্ত হলো-

সরকারি কোনো পাওয়া ভবিষ্যতে উদঘাটিত হলে তিনি তা পরিশোধ করবেন। তাদের স্বেচ্ছায় চাকরি থেকে অব্যাহতির আবেদনের পরিপেক্ষিতে এবং চাকরির মেয়াদ পূর্ণ না হওয়ায় কোনো ধরনের আর্থিক (পেনশন, আনুতোষিক ইত্যাদি) ও অনার্থিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন না।

জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপির স্লোগানের ভিডিওতে লাইক দিয়ে স্…
  • ০১ অক্টোবর ২০২৬