ডেডলাইন ২৭ জুলাই

শিক্ষকদের আন্দোলন আজকের মধ্যেই বন্ধ করতে বললেন শিক্ষামন্ত্রী

২৬ জুলাই ২০২৩, ০২:৩৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© টিডিসি ছবি

সবার মুখে মুখে প্রশ্ন— রাজধানীতে কী ঘটতে যাচ্ছে ২৭ জুলাই? বড় দুই রাজনৈতিক দল রাজপথে এদিন আবারও মুখোমুখি অবস্থানে থাকবে। আগামীকাল বৃহস্পতিবার (২৭ ‍জুলাই) একই দিনে সমাবেশ ডেকেছে বিএনপি ও আওয়ামী লীগ। বিএনপির মহাসমাবেশ আর আওয়ামী লীগের শান্তি সমাবেশ। একই দিন অন্যান্য দলও রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে।

এ অবস্থায় মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকদের কর্মসূচি আজকের মধ্যেই বন্ধ করে ক্লাসে ফিরে যেতে বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ বুধবার (২৬ জুলাই) দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, আপনারা জানেন বিরোধী দল যেখাবে কর্মসূচি পালন করছে সেখানে অরাজক পরিস্থিতি তৈরি হচ্ছে। আগামীকাল তাদের ডাকা কর্মসূচিতে যদি আন্দোলনরত শিক্ষকদের নিরাপত্তা বিঘ্নিত হয় তাহলে তার দায়িত্ব কে নেবেন? এ দায়িত্ব কি আন্দোলনরত শিক্ষকদের নেতৃবৃন্দ নিতে পারবেন?

তিনি বলেন, কাজেই আমি অবশ্যই বলছি আজকে তারা যেন শ্রেণিকক্ষে ফিরে যান। আমরা তো শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে কাজ শুরু করেছি। এরপর যদি তাদের কোন চাওয়া থাকে তাহলে পরবর্তীতে অবশ্যই (আন্দোলনে) আসতে পারে। কিন্তু ২৭ তারিখ এখানে একটা সমস্যা হতে পারে বলে অনেকে শঙ্কা প্রকাশ করছেন।

এ অবস্থায় শিক্ষকদের এখানে এনে যারা বসিয়ে রেখেছেন তাদের উদ্দেশ্য ভিন্ন বলেও তিনি এসময় মন্তব্য করেন। তিনি বলেন, তারা শিক্ষকদের জিম্মি করে অন্য কোন কিছুতে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এই অপচেষ্টা বন্ধ করা উচিত। এখানে শিক্ষক নেতারা আছেন, তাদের উচিত শিক্ষকদের নিরাপত্তার স্বার্থে বাড়ি ফিরিয়ে নেওয়া উচিত। তাদের নিরাপত্তার প্রতি হুমকি হয় এরকম কিছু করা শিক্ষক নেতাদের উচিত নয়।

প্রসঙ্গত, গত ১১ জুলাই থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে  কর্মসূচি পালন করছেন শিক্ষকেরা। আজ বুধবার ১৬তম দিনেও তাদের কর্মসূচি পালিত হচ্ছে।

জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপির স্লোগানের ভিডিওতে লাইক দিয়ে স্…
  • ০১ অক্টোবর ২০২৬