বরিশাল শিক্ষা বোর্ডর নতুন চেয়ারম্যান আব্বাস উদ্দিন

২৯ মার্চ ২০২৩, ০৫:৩২ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:১৫ AM
অধ্যাপক ড. আব্বাস উদ্দিন খান

অধ্যাপক ড. আব্বাস উদ্দিন খান © ফাইল ছবি

বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. আব্বাস উদ্দিন খান। তিনি বরিশাল সরকারি কলেজের অধ্যক্ষ পদে কর্মরত ছিলেন। তাকে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে। 

বুধবার (২৯ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে এ পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসিচব কাজি মো. আবদুর রহমান।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অধ্যাপক ড. আব্বাস উদ্দিন খান নিজ বেতনক্রম অনুযায়ী বেতনভাতা পাবেন। পদ সংশ্লিষ্ট ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন। বোর্ড কর্তৃপক্ষ বিনা ভাড়ায় বাসস্থানের ব্যবস্থা করলে তিনি কোনো বাড়িভাড়া গ্রহণ করতে পারবেন না। তিনি বোর্ড কর্তৃপক্ষের বিধি অনুযায়ী লিভ স্যালারি ও পেনশনের চাঁদা প্রদান করবেন। সরকারের বিধিবিধান অনুযায়ী তার চাকরি নিয়ন্ত্রিত হবে। 

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬