স্কুল-কলেজে উপবৃত্তির ৭৫১ কোটি টাকা বিতরণ শুরু 

০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১০:০১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩০ PM
স্কুল-কলেজে উপবৃত্তির ৭৫১ কোটি টাকা বিতরণ শুরু 

স্কুল-কলেজে উপবৃত্তির ৭৫১ কোটি টাকা বিতরণ শুরু  © ফাইল ছবি

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মাঝে ২০২২ সালের জুলাই থেকে ডিসেম্বর কিস্তির ৭৫১ কোটি ২ লাখ ৫২ হাজার ২০০ টাকা মোবাইল ও অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট্রের অধীনে পরিচালিত সমন্বিত উপৃবত্তি কর্মসূচির অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। অনলাইনে বিতরণ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থপনা পরিচালক (অতিরিক্ত সচিব) আবদুন নূর মুহাম্মদ আল ফিরোজ।

আরও পড়ুন: প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সুযোগ পেতে পারেন ২০ শতাংশ শিক্ষার্থী

অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দফতর ও সংস্থার কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং উপবৃত্তি প্রাপ্ত কিছু শিক্ষার্থী ভার্চুয়ালী সংযুক্ত হন।

এর আগে জানুয়ারি-জুন/২২ কিস্তির ৪৯ লাখ ৬০০ জন শিক্ষার্থীর মধ্যে ৮২৭ কোটি ১৯ লাখ ৫৭ হাজার টাকা বিতরণ করা হয়েছে। 

উল্লেখ্য, উপবৃত্তির টাকা সরাসরি উপকারভোগী শিক্ষার্থীর অভিভাবকের একাউন্টে বিতরণ করা হয়। বিতরণ করা অর্থের জন্য শিক্ষার্থীদের কোনো প্রকার ক্যাশআউট চার্জ দিতে হবে না।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬