শূন্য পদের তথ্য যাচাইয়ে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের কমিটি

২৭ সেপ্টেম্বর ২০২২, ০১:৫২ PM
মাদরাসা শিক্ষা অধিদপ্তর

মাদরাসা শিক্ষা অধিদপ্তর © সংগৃহীত

এমপিওভুক্ত বেসরকারি মাদরাসাগুলোতে শূন্য পদের তথ্য যাচাই-বাছাইয়ে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) মাদরাসা শিক্ষা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী সাত দিনের মধ্যে এ কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এর আগে, রোববার (২৫ সেপ্টেম্বর) এ কমিটি গঠন করা হয়।

অধিদপ্তর সূত্র জানিয়েছে, ‘চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের জন্য সারা দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য পদের তথ্য সংগ্রহ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। প্রথম দফায় যাচাই-বাছাই শেষে ৭০ হাজার শূন্য পদের তথ্য পায় সংস্থাটি। এই তথ্য সংশ্লিষ্ট অধিদপ্তরের মাধ্যমে যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতেই কমিটি গঠন করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।’

আরও পড়ুন : ৬ মাসেও শেষ হয়নি তদন্ত, স্থগিত ফুটবল টুর্নামেন্ট

এ কমিটিতে অধিদপ্তরের প্রশাসন ও অর্থ শাখার পরিচালককে আহ্বায়ক এবং প্রশাসন ও অর্থ শাখার উপপরিচালককে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া এ কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- প্রশিক্ষণ ও উন্নয়ন শাখার পরিচালক, ঢাকা বিভাগের পরিদর্শক এবং মেমিসের সিস্টেম এনালিস্ট বা প্রোগ্রামার।

আইইউটির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, সেরা দশে যারা
  • ১৭ এপ্রিল ২০২৬
চব্বিশ বেহাতের মাস্টারমাইন্ড ‘অনেকগুলো ছায়া মুজিব’: জেডিপি
  • ১৭ এপ্রিল ২০২৬
দেশে টিকার কোনো ঘাটতি নেই: স্বাস্থ্যমন্ত্রী
  • ১৭ এপ্রিল ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে রূপায়ণ গ্রুপ, কর্মস্থল ঢাকা
  • ১৭ এপ্রিল ২০২৬
রাতে হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, প্রথম ফ্লাইটে য…
  • ১৭ এপ্রিল ২০২৬
অং সান সু চি সহ ৪ হাজার রাজবন্দির সাজা কমাল জান্তা সরকার
  • ১৭ এপ্রিল ২০২৬