মতিঝিল মডেল স্কুলের গভর্নিং বডির সভাপতিকে অপসারণের দাবি

০৯ ডিসেম্বর ২০১৯, ০৩:১৫ PM

© সংগৃহীত

রাজধানীর মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি আওলাদ হোসেনের অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষক-কর্মচারীরা। সোমবার (৯ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

জানা গেছে, আওলাদ হোসেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদ্য বিদায়ী কমিটির সহ সভাপতি। আগের কমিটিতেও তিনি যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। প্রায় ১১ বছর ধরে তিনি মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতির দায়িত্বে রয়েছেন।

তবে, আওলাদ হোসেন তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, কোচিং ব্যবসা বন্ধ করে দেওয়ার পর থেকে শিক্ষকদের একটি অংশ আমার পেছনে লেগেছে। ওই কলেজের গর্ভনিং বডির সাবেক সদস্য জাকির হোসেন বলেন, নিয়মনীতি উপেক্ষা করে ১১ বছর ধরে আওলাদ হোসেন এই প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠানের ফান্ড ৭০-৮০ কোটি টাকা থাকার কথা ছিল সেখানে আছে মাত্র ৩৫ কোটি টাকা। তাই প্রতিষ্ঠানটিকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে আওলাদ হোসেনকে সভাপতি পদ থেকে সারা দিতে হবে, এর কোনো বিকল্প নেই।

মানববন্ধনে লিখিত বক্তব্যে বলা হয়, ‘মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি আওলাদ হোসেন দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত। তার দুর্নীতি, অত্যাচার ও তার স্বেচ্ছাচারিতা আমাদের অতিষ্ঠ করে তুলেছেন। শিক্ষক নির্যাতন আওলাদ হোসেনের প্রতিদিনের ঘটনা।

এছাড়াও আওলাদ হোসেন প্রতিষ্ঠানের কোটি কোটি টাকা আত্মসাৎ করে যাচ্ছেন, ফলে ফান্ড শূন্যের দিকে। দুর্নীতিবাজ আওলাদ হোসেনকে না সরানো হলে অনশনসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়।

মানববন্ধনে প্রতিষ্ঠানটির শিক্ষিকা সেলিনা আক্তার জাহান বলেন, ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন দুর্নীতিবাজ আওলাদ হোসেন। নিয়মিত নিয়োগ বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন তিনি। তার অত্যাচার থেকে আমরা মুক্তি চাই।

 

এই মহিলা আমার স্ত্রী নন: গোলাম মাওলা রনি
  • ০৫ নভেম্বর ২০২৬
ভুটানের বিপক্ষে একাদশে ৩ পরিবর্তন, স্ট্রাইকারের ভূমিকায় ‘চম…
  • ০৫ নভেম্বর ২০২৬
এনএসইউতে কলেজ, বিশ্ববিদ্যালয় ও সমাজের মধ্যে সংযোগ স্থাপনে …
  • ০৫ নভেম্বর ২০২৬
রোনালদোর বিদায়ে বোনের আবেগঘন বার্তা, রহস্যময় মন্তব্যে বাড…
  • ০৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬-এ ড্যাফোডিল শিক্ষার্থীদের ১৬…
  • ০৫ নভেম্বর ২০২৬
পাকিস্তানকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে শুভসূচনা ভারতের
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950