দুর্গাপূজায় কারও ৩ দিন, কারও ১৬, কোন শিক্ষাপ্রতিষ্ঠানে কতদিন ছুটি?

১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ AM , আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ AM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © সংগৃহীত

আসছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে ২০২৬ সালে সরকারি চাকরিজীবীদের জন্য দুই দিনের সরকারি ছুটি থাকবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে ছুটি নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে ২০২৬ সালে সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়সমূহের ৫ দিনের সরকারি ছুটি থাকবে। শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ১৮ অক্টোবর (রবিবার) থেকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) ছুটি নির্ধারণ করা হয়েছে। তবে ছুটি শুরুর আগে ও পরে শুক্র ও শনিবার থাকায় আরও অতিরিক্ত ৪ দিন ছুটি কাটানোর সুযোগ পেতে পারে শিক্ষার্থীরা। এছাড়া এরপরই ২৫ অক্টোবর রবিবার লক্ষ্মীপূজা থাকায় আরও একদিন বাড়তি ছুটি কাটানোর সুযোগ পাচ্ছেন শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-শিক্ষার্থীরা। অর্থ্যাৎ ক্যালেন্ডার অনুযায়ী ১৬ অক্টোবর থেকে ২৫ অক্টোবর তথা ১০ দিন ছুটির কাটানোর সুযোগ পাবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। যদিও সবকিছুই নির্ভর করছে শিক্ষা মন্ত্রণালয় ও অধিদপ্তরের সিদ্ধান্তের ওপর। একাডেমিক ক্যালেন্ডারের চাহিদা বিবেচনায় এসব ছুটি পরিবর্তন হওয়ার সুযোগও রয়েছে।

এছাড়াও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কলেজ-৪ শাখার বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, এ বছর ছুটি রাখা হয়েছে ১৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত তথা মোট ১০ দিন (মাঝের দুই শুক্র-শনি ছাড়া)। দুর্গাপূজা ও বিজয়া দশমী ছাড়াও প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মী পূজা (২৫ অক্টোবর) উপলক্ষে এই ছুটি রাখা হয়েছে। তবে আগে ও পরের শুক্রবার-শনিবার (১৬-১৭ ও ৩০-৩১ অক্টেবর) ধরলে এই ছুটি হয় মোট ১৬ দিন। 

এদিকে পূজা উপলক্ষে সরকারি-বেসরকারি, এমপিওভুক্ত ও ইবতেদায়ী মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরাও পাচ্ছেন তিন দিনের ছুটি। মাদরাসা শিক্ষা অধিদপ্তরের তালিকা অনুযায়ী, আগামী ২০ অক্টোবর থেকে ২২ অক্টোবর তাদের ছুটি নির্ধারণ করে দেওয়া হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে আলাদা আলাদা দিন ছুটির জন্য ধার্য করা হয়েছে। প্রত্যেক বিশ্ববিদ্যালয় নিজ নিজ ক্যালেন্ডার অনুযায়ী ছটি দিয়ে থাকে।

কলেজ ছুটির তালিকা

বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ কতদিন
বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্তশাসিত হওয়ায় দুর্গাপূজা উপলক্ষে ছুটি দেওয়া বা না দেওয়ার বিষয়টি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সিদ্ধান্তের ওপর নির্ভর করে। দেশের সব বিশ্ববিদ্যালয়ে এ উপলক্ষে ছুটি থাকলেও কোন বিশ্ববিদ্যালয় কতদিন একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখে, তা তাদের অ্যাকাডেমিক ক্যালেন্ডারের ওপর নির্ভর করে।

এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুর্গাপূজা, শরৎকালীন ছুটি ও লক্ষ্মীপূজা উপলক্ষে মোট ১০ দিন ছুটি রাখা হয়েছে। এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারে দুর্গাপূজা উপলক্ষে ছুটি রাখা হয়েছে। তবে সরকারি-বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এ বিষয়ে ভিন্ন চিত্রও দেখা গেছে। অনেক বিশ্ববিদ্যালয় তাদের নিজস্ব একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী এদিন ছুটি না দিয়ে নিয়মিত কার্যক্রম পরিচালনা করে।

তাই আগামী মাসে অনুষ্ঠানে পূজা উপলক্ষে কোন বিশ্ববিদ্যালয়ে ছুটি থাকবে, তা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত একাডেমিক ক্যালেন্ডার বা প্রশাসনিক সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

চলতি বছর মহালয়া হবে ১০ অক্টোবর শনিবার। এরপর ১৬ অক্টোবর শুক্রবার মহাষষ্ঠী, ১৮ অক্টোবর রবিবার মহাসপ্তমী, ১৯ অক্টোবর সোমবার মহাষ্টমী, ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী পালিত হবে।

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল নেতার মোটরসাইকেল থামানোর জেরে চাঁপাইনবাবগঞ্জ এসপি অ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কয়েক ঘণ্টা আগেও ছিলেন অনলাইনে, এখন না ফেরার দেশে তরুণ নির্ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিতদের চূড়ান…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আলোচিত নুসরাত হত্যা মামলায় খালাসের পর মুক্তি পেলেন রুহুল-কা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
পিআইবির মহাপরিচালক পদে ফের নিয়োগ পেলেন ফারুক ওয়াসিফ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9